বৈষম্য বিরোধী মামলায় রূপগঞ্জে যুবক আটক

প্রথম পাতা » ছবি গ্যালারী » বৈষম্য বিরোধী মামলায় রূপগঞ্জে যুবক আটক
বুধবার, ৫ মার্চ ২০২৫



বৈষম্য বিরোধী মামলায় রূপগঞ্জে যুবক আটক

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নাশকতার উস্কানিদাতা ও হামলার অভিযোগে এক যুবককে আটক করেছে র‌্যাব-১১। সোমবার রূপগঞ্জ বন্ধর্বপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে। মঙ্গলবার (৪ মার্চ) তথ্যটি নিশ্চিত করেছেন র‌্যাব-১১ স্কোয়াড্রন লীডার মো. ইশতিয়াক হোসাইন।

আটককৃত যুবকের নাম মো. অনিক (২২)। সে রূপগঞ্জ উপজেলার বন্ধর্বপুর দক্ষিণপাড়া এলাকার শুকুমুদ্দিনের ছেলে।

র‌্যাব-১১ স্কোয়াড্রন লীডার মো. ইশতিয়াক হোসাইন এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, প্রাথমিক অনুসন্ধানে জানা যায় যে, গত জুলাই—আগষ্টে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে রূপগঞ্জ থানা এলাকায় শান্তিপূর্ণ ভাবে আন্দোলনরত ছাত্র জনতার উপর, আসামী অনিক ও তার সহযোগীরা মারাত্মক অস্ত্রে—শস্ত্রে সজ্জিত হয়ে উদ্দেশ্যে ঝাপিয়ে পড়ে। পরবতীর্তে গ্রেফতারকৃত আসামী ও তার সহযোগীরা শান্তিপূর্ণ ভাবে চলামান আন্দোলনরত ছাত্র জনতার উপর হামলা করে ছাত্র জনতাকে গুরুতর জখম, ক্ষতি সাধনসহ বিষ্ফোরণ, অগ্নি সংযোগ ও ভাংচুর করে জনমনে আতঙ্কের সৃষ্টি করে।

তাকে গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করে তার অবস্থান নিশ্চিত হয়ে সোমবার রাতে বন্ধর্বপুর এলাকা হতে আসামী’কে গ্রেপ্তার করতে সক্ষম হয়। পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য রুপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ০:০১:২৮   ৩০৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
জালকুড়িতে মশক নিধন কার্যক্রম উদ্বোধনে নাসিক প্রশাসক সাখাওয়াত
৮ এপ্রিল খুলছে নাসা মেইনল্যান্ড গার্মেন্টস : শ্রমমন্ত্রী
খাতা মূল্যায়নে অনিয়মে কঠোর ব্যবস্থা, নকলমুক্ত এসএসসি নিশ্চিতের নির্দেশনা : শিক্ষামন্ত্রী
নারায়ণগঞ্জে হাজীদের জন্য ৩ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
প্রথম ত্রৈমাসিক বাজেট বাস্তবায়ন প্রতিবেদন সংসদে উপস্থাপন
নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সরকারের জিরো টলারেন্স - সমাজকল্যাণ মন্ত্রী
সমতল ও পাহাড়ে কোনো বৈষম্য থাকবে না - পার্বত্য মন্ত্রী
হামের পরিস্থিতি মোকাবেলায় আইসোলেশন ও আইসিইউ প্রস্তুত : স্বাস্থ্যমন্ত্রী
জাতীয় সংসদে একাধিক বিল পাস

News 2 Narayanganj News Archive

আর্কাইভ