খাদ্য উপদেষ্টার সঙ্গে বিশ্ব ব্যাংকের প্রতিনিধিদলের সাক্ষাৎ

প্রথম পাতা » ছবি গ্যালারী » খাদ্য উপদেষ্টার সঙ্গে বিশ্ব ব্যাংকের প্রতিনিধিদলের সাক্ষাৎ
রবিবার, ৯ মার্চ ২০২৫



খাদ্য উপদেষ্টার সঙ্গে বিশ্ব ব্যাংকের প্রতিনিধিদলের সাক্ষাৎ

বিশ্ব ব্যাংকের প্র্যাকটিস ম্যানেজার, এগ্রিকালচার প্রাকটিস গ্রুপ, সাউথ এশিয়া রিজিওন, মিস্টার তমাস রিকার্দো রসদ ভিয়ামারের নেতৃত্বে একটি প্রতিনিধিদল অন্তর্বর্তী সরকারের খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদারের সঙ্গে মন্ত্রণালয়ের অফিস কক্ষে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

রোববার (৯ মার্চ) খাদ্য মন্ত্রণালয়ের অফিস কক্ষে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৯ মার্চ) খাদ্য মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। খাদ্য উপদেষ্টা মিস্টার তমাস রিকার্দো রসদ ভিয়ামারকে বাংলাদেশে স্বাগত জানান। এ সময় দ্বিপক্ষীয় স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনার পাশাপাশি বিশ্ব ব্যাংকের অর্থায়নে এদেশে বাস্তবায়িত বিভিন্ন প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা হয়।

সাক্ষাতকালে খাদ্য সচিব মো. মাসুদুল হাসানসহ খাদ্য মন্ত্রণালয় এবং বিশ্ব ব্যাংকের সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৪:৪১:১৯   ২৪৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
নেপালকে হারিয়ে বাংলাদেশের উড়ন্ত সূচনা
দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ
অপরাধের প্রতি জিরো টলারেন্স’পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী
বন্যায় ক্ষতিগ্রস্ত নারী উদ্যোক্তাদের ক্ষুদ্র ঋণের এক মাসের কিস্তি ও সুদ মওকুফ করেছে সরকার : পার্বত্য প্রতিমন্ত্রী
রূপগঞ্জে শীতলক্ষ্যা নদীর জাহাজ থেকে ১৩০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
অন্তর্ভুক্তিমূলক ও জলবায়ু-সহনশীল নগর উন্নয়নে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করলেন গণপূর্ত প্রতিমন্ত্রী
ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ বাংলাদেশ গড়তে বৃক্ষরোপণ গুরুত্বপূর্ণ : জাহিদ হোসেন
‘ব্রিটেনের প্রধানমন্ত্রীও তারেক রহমানের ভাষায় আশ্বাস দিয়েছেন’
সাংহাইয়ে ওয়ার্ল্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কনফারেন্সে যোগ দিয়েছেন টেলিযোগাযোগ মন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ