সুন্দরবন থেকে আনা ২৮ কেজি হরিণের মাংসসহ শিকারি আটক

প্রথম পাতা » খুলনা » সুন্দরবন থেকে আনা ২৮ কেজি হরিণের মাংসসহ শিকারি আটক
শুক্রবার, ১৪ মার্চ ২০২৫



সুন্দরবন থেকে আনা ২৮ কেজি হরিণের মাংসসহ শিকারি আটক

সুন্দরবন থেকে আনা ২৮ কেজি হরিণের মাংসসহ এক শিকারিকে আটক করেছে কোস্টগার্ড।

শুক্রবার (১৪ মার্চ) সকালে কোস্টগার্ড সদর দফতরের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার মো. সিয়াম-উল-হক এ তথ্য জানান।

কোস্ট গার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত বৃহস্পতিবার রাতে কোস্টগার্ড পশ্চিম জোন অধীনস্থ বিসিজি আউটপোস্ট সুন্দরবন সংলগ্ন নলিয়ানের বালুর মাঠ এলাকায় বিশেষ অভিযান চালায়। এ সময় কোস্টগার্ডের উপস্থিতি বুঝতে পেরে পালিয়ে যাওয়ার সময় ধাওয়া করে ইয়াসিন গাজী নামেন এক ব্যক্তিকে আটক করা হয়। তার কাছ থেকে ২৮ কেজি হরিণের মাংস জব্দ করা হয়।

জব্দকৃত হরিণের মাংস এবং আটক শিকারির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হড্ড ফরেস্ট অফিসে হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১২:৩৪:২৭   ৩১৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খুলনা’র আরও খবর


গড়াই নদীর ওপর ‘শহীদ আবরার ফাহাদ সেতু’ নির্মাণ করা হবে - প্রতিমন্ত্রী শাহে আলম
সুন্দরবনে সম্রাট বাহিনীর কবল থেকে ৪ জেলে উদ্ধার
কুষ্টিয়ায় ২৫৭ পূজামণ্ডপে নিরাপত্তা জোরদার, যানজট নিরসনে বিশেষ উদ্যোগ
বাগেরহাটে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা সভা
অসংখ্য ডিসেম্বর আসবে তবুও শেখ হাসিনা ফিরে আসবে না : রাশেদ খান
ইজিবাইকে লিথিয়াম আয়ন ব্যাটারি ব্যবহারের উদ্যোগ নেওয়া হয়েছে : জ্বালানি প্রতিমন্ত্রী
প্রান্তিক খামারিদের অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করতে কাজ করছে সরকার : মৎস্য প্রতিমন্ত্রী
সাতক্ষীরায় বাল্যবিবাহকে লাল কার্ড দেখানো কিশোরীদের মাঝে প্রণোদনার চেক হস্তান্তর
খুলনায় বর্জ্য ব্যবস্থাপনায় নতুন দ্বার উম্মোচিত হবে : কেসিসি প্রশাসক
সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে বন্দুক-গোলাবারুদ উদ্ধার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ