বাগেরহাটে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার, যুবক আটক

প্রথম পাতা » খুলনা » বাগেরহাটে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার, যুবক আটক
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬



বাগেরহাটে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার, যুবক আটক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণের মধ্যে বাগেরহাটে নাশকতার আশঙ্কায় পৃথক অভিযানে দেশীয় অস্ত্র উদ্ধার করেছে যৌথ বাহিনী। একটি ঘটনায় একটি ফার্নিচারের দোকান থেকে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করা হয়েছে। আরেক ঘটনায় ভোটকেন্দ্রের কাছে দেশীয় অস্ত্রসহ এক যুবককে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে বাগেরহাট সদর উপজেলার হাড়িখালী কাঠের পোল এলাকায় যৌথ অভিযান চালানো হয়। লেফটেন্যান্ট কমান্ডার মো. আব্দুর রউফ (এন), বিএন, অধিনায়ক, রিভারাইন বর্ডার গার্ড কোম্পানি, নীলডুমুর এবং মেজর আশরাদ, ২৩ আরই ব্যাটালিয়নের নেতৃত্বে বিজিবি, সেনাবাহিনী ও পুলিশ এই অভিযান পরিচালনা করে।

আইনশৃঙ্খলা বাহিনী জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রতন (৫০) নামে এক ব্যক্তির ফার্নিচারের দোকানে তল্লাশি চালানো হয়। তল্লাশিতে দোকান থেকে ৬টি হাসুয়া, ৩টি করাত, ৩টি চাকু, ১টি বড় হাতুড়ি ও ৭টি লোহার হাতুড়ি উদ্ধার করা হয়। তবে অভিযানের সময় কাউকে আটক করা যায়নি।

লেফটেন্যান্ট কমান্ডার মো. আব্দুর রউফ বলেন, নির্বাচনকালে নাশকতার উদ্দেশ্যে এসব অস্ত্র মজুদ করা হয়েছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। উদ্ধার হওয়া অস্ত্রগুলো আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

এদিকে কচুয়া উপজেলার বিশট সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের কাছে নাহিদ নামে এক যুবককে ৫টি দেশীয় অস্ত্রসহ আটক করা হয়েছে। ঘটনা প্রসঙ্গে বাগেরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুম খান বলেন, উদ্ধার করা অস্ত্রগুলো থানায় হেফাজতে রাখা হয়েছে। কারা এর সঙ্গে জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে।

পুলিশ সুপার হাসান চৌধুরী বলেন, নির্বাচনের সময় কোনো ধরনের অপরাধ সহ্য করা হবে না। কেউ নাশকতা বা অপরাধের চেষ্টা করলে তাকে আইনের আওতায় আনা হবে। নির্বাচনকে কেন্দ্র করে জেলার বিভিন্ন স্থানে নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানিয়েছে প্রশাসন।

বাংলাদেশ সময়: ১৫:১৫:২৯   ১৩৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খুলনা’র আরও খবর


অবৈধ অস্ত্র উদ্ধারে দেশব্যাপী বিশেষ অভিযান শুরু : র‌্যাব মহাপরিচালক
যারা সারের সংকট তৈরি করছে, তাদের পুলিশ খুঁজছে: কৃষিমন্ত্রী
নিষিদ্ধ আ. লীগকে ফেরাতে জামায়াত-এনসিপি লংমার্চের ঘোষণা দিয়েছে: রাশেদ খাঁন
খুবির এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনে সাংস্কৃতিক সপ্তাহ শুরু
শিক্ষায় বরাদ্দ ৫ শতাংশে নিতে চান প্রধানমন্ত্রী
মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার : আইনমন্ত্রী
সুন্দরবন মহিলা কলেজের আইসিটি ল্যাবের উদ্বোধন করলেন পরিবেশ প্রতিমন্ত্রী
ক্রীড়ার মাধ্যমে তরুণদের অপরাধ মুক্ত রাখতে হবে : পরিবেশ প্রতিমন্ত্রী
নিজেদের সুবিধায় ৭২-এর সংবিধান বাতিলের দাবি করেছে জামায়াত : রাশেদ খাঁন
বাগেরহাটে আর্থিক সহায়তা পেলেন ১৩জন অসচ্ছল ব্যক্তি

News 2 Narayanganj News Archive

আর্কাইভ