বর্তমান সরকার পানাম সিটির ঐতিহাসিক গুরুত্বকে বিশেষভাবে বিবেচনায় নিচ্ছে: ডিসি

প্রথম পাতা » ছবি গ্যালারী » বর্তমান সরকার পানাম সিটির ঐতিহাসিক গুরুত্বকে বিশেষভাবে বিবেচনায় নিচ্ছে: ডিসি
রবিবার, ১৬ মার্চ ২০২৫



বর্তমান সরকার পানাম সিটির ঐতিহাসিক গুরুত্বকে বিশেষভাবে বিবেচনায় নিচ্ছে: ডিসি

নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, বাংলাদেশের প্রত্নতাত্ত্বিক স্থাপনা সংরক্ষণে চীনের সহযোগিতা নতুন দিগন্ত উন্মোচন করবে। পানাম সিটির সংরক্ষণ ও গবেষণার ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে।

রবিবার (১৬ মার্চ) বাংলাদেশের প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য সংরক্ষণ ও সাংস্কৃতিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে, চীনের সংস্কৃতি ও পর্যটন মন্ত্রণালয়ের উপমন্ত্রী এবং জাতীয় সাংস্কৃতিক ঐতিহ্য প্রশাসনের প্রধান লি কুউন ছয় সদস্যের একটি প্রতিনিধিদল সোনারগাঁর ঐতিহাসিক পানাম সিটি পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, বর্তমান সরকার পানাম সিটির ঐতিহাসিক গুরুত্বকে বিশেষভাবে বিবেচনায় নিচ্ছে এবং সংরক্ষণের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছে। এই পরিদর্শনের মাধ্যমে চীন-বাংলাদেশের প্রত্নতাত্ত্বিক ও সাংস্কৃতিক সম্পর্ক আরও দৃঢ় হবে বলে আশা করা যাচ্ছে।

বাংলাদেশ সময়: ২৩:৩৮:০৬   ৩২৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ফরিদপুর-রাজবাড়ী সীমান্তে মাটির গর্ত থেকে নারী ও শিশুর অর্ধগলিত মরদেহ উদ্ধার
জনগণের অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে : মির্জা ফখরুল
ফতুল্লায় ডিশ ক্যাবল ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা
নারায়ণগঞ্জ জেলা কালেক্টরেট মসজিদের ছাদের ঢালাই কাজের উদ্বোধন
ফরিদপুরে দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানে পিকআপের ধাক্কা, চালক-হেলপার নিহত
পুঁজিবাজারসহ আর্থিক খাতকে আরও শক্তিশালী করতে কাজ চলছে: অর্থমন্ত্রী
হরমুজ সব বাণিজ্যিক জাহাজের জন্য উন্মুক্ত, তবে ইরানের নৌবাহিনীর সঙ্গে সমন্বয় করতে হবে: আরাঘচি
২০২৭ সালের এসএসসি পরীক্ষা জানুয়ারিতে, এইচএসসি জুনে
শিক্ষা খাতকে জাতীয় বিনিয়োগ হিসেবে বিবেচনা করছে সরকার: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
আসন্ন বাজেটে সিগারেটের মূল্যস্তর কমিয়ে কার্যকর করারোপের দাবি

News 2 Narayanganj News Archive

আর্কাইভ