ধর্ষণকারীদের পাথর নিক্ষেপ করে জনসমক্ষে মৃত্যুদণ্ড দেয়া হোক: আফরোজা আব্বাস

প্রথম পাতা » ছবি গ্যালারী » ধর্ষণকারীদের পাথর নিক্ষেপ করে জনসমক্ষে মৃত্যুদণ্ড দেয়া হোক: আফরোজা আব্বাস
রবিবার, ১৬ মার্চ ২০২৫



ধর্ষণকারীদের পাথর নিক্ষেপ করে জনসমক্ষে মৃত্যুদণ্ড দেয়া হোক: আফরোজা আব্বাস

জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় সভাপতি আফরোজা আব্বাস বলেন, ‘এগুলোর বিচারের জন্য প্রমাণের দরকার নেই, এদের তো হাতেনাতে ধরেছে। এদের জেলে নেয়াও উচিত না, প্রকাশ্যে এদের ফাঁসি দেয়া উচিত। আইনে কভার না হলে ইসলামিক আইনে করুক। যে আইনেই হোক ধর্ষকের বিচার জনসম্মুখে কার্যকর করতে হবে। শেখ হাসিনার সতেরো বছরে এসকল ধর্ষণ, গণধর্ষণের কোন বিচার হয়নি। সেকারণেই এগুলো বেড়ে গিয়েছে। আপনাদের মনে আছে নারায়ণগঞ্জের রিমার স্বামীকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া কীভাবে তৎক্ষনাৎ ফাঁসি দিয়েছিল। সেভাবে যদি হাসিনা কয়েকটা বিচার করত তাহলে এগুলো হত না।’

রবিবার (১৬ মার্চ) সকালে সিদ্ধিরগঞ্জে ধর্ষণ চেষ্টার শিকার শিশুর শারীরিক অবস্থার খোঁজ নিতে এসে সাংবাদিকদের একথা বলেন তিনি।

এসময় তিনি আরও বলেন, ‘এই যে নরপশুগুলো এদের দুয়েকটার বিচার না হলে এরা ঠিক হবে না। আছিয়া মারা গেল, তার বিচারটা তৎক্ষনাৎ হয়ে গেলে এ ঘটনাগুলো ঘটত না। অথচ আমরা দেখেছি শেরপুরে, ময়মনসিংহে এরকম ঘটনা ঘটেছে৷ কুমিল্লায় তে মেরেই ফেলেছে একজনকে। দেশনায়ক তারেক রহমান এগুলো দেখার জন্য আমাদের নির্দেশ দিয়েছেন এসকল পরিবারের কাছে তার বার্তা পৌঁছে দিতে যে তারেক রহমান এসকল পরিবারের পাশে আছে। ’

এসময় আরও উপস্থিত ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির প্রথম যুগ্ম আহবায়ক মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু, নির্বাহী কমিটির সদস্য মুহাম্মদ গিয়াসউদ্দিন, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মাসুকুল ইসলাম রাজীব, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি আনোয়ার সাদাত সায়েম, জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি নাহিদ হাসান, মহানগর যুবদলের আহবায়ক মনিরুল ইসলাম সজল প্রমূখ।

বাংলাদেশ সময়: ২৩:৩৬:২৪   ৩৬৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


বিনিয়োগ-বান্ধব অর্থনীতির লক্ষ্যে ২০২৬-২৭ অর্থবছরে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস
কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়কে সেন্টার অব এক্সিলেন্স’ হিসেবে গড়ে তোলা হবে - শিক্ষামন্ত্রী
“এক শিশু, এক গাছ—সবুজ হোক আগামীর আকাশ” স্লোগানে ফরিদপুর সদরে বৃক্ষরোপণ কর্মসূচি
সরিষাবাড়ীতে পুকুরের পানিতে ডুবে মাদরাসা ছাত্রের মর্মান্তিক মৃত্যু
ফরিদপুরে ALOHA Bangladesh-এর সনদ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান
মধ্যরাতে গোরস্থানে আগুন: পুড়ে মুছে গেল কবরের চিহ্ন, আলফাডাঙ্গায় চাঞ্চল্য
গজারিয়ায় শিক্ষার্থী হিমেলকে অপহরণ ও নির্যাতনের অভিযোগে মানববন্ধন
ফরিদপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও বিআরডিবির উদ্যোগে বিনামূল্যে সার, বীজ ও গাছের চারা বিতরণ
ফরিদপুরে গার্ডিয়ান লাইফ এর “হাফ ইয়ার্লি বিজনেস ডেভেলপমেন্ট সামিট” অনুষ্ঠিত
সদরপুরে পদ্মা ও আড়িয়াল খার ভয়াবহ ভাঙন: বিলীনের ঝুঁকিতে ১০টি গ্রাম

News 2 Narayanganj News Archive

আর্কাইভ