কিছু নেতার ঘাড়ে সওয়ার হয়ে আসতে চাচ্ছে আ. লীগ : শামা ওবায়েদ

প্রথম পাতা » ছবি গ্যালারী » কিছু নেতার ঘাড়ে সওয়ার হয়ে আসতে চাচ্ছে আ. লীগ : শামা ওবায়েদ
রবিবার, ১৬ মার্চ ২০২৫



কিছু নেতার ঘাড়ে সওয়ার হয়ে আসতে চাচ্ছে আ. লীগ : শামা ওবায়েদ

কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক (ফরিদপুর বিভাগ) শামা ওবায়েদ বলেছেন, ‘হাসিনা চলে গেছে, কিন্তু ষড়যন্ত্র যায়নি। দুঃখজনক ব্যাপার হচ্ছে, আমাদের মধ্যে যারা ১৫ বছর ছিল না, যাদের কোনো আন্দোলন-সংগ্রামে দেখিনি; তাদের ঘাড়ে সওয়ার হয়ে আওয়ামী লীগ ফিরে আসতে চাচ্ছে।’

রবিবার (১৬ মার্চ) ফরিদপুরে ইফতার পার্টির আগে এক আলোচনাসভায় তিনি এ কথা বলেন।

শামা ওবায়েদ বলেন, ‘আমাদের সজাগ থাকতে হবে।
সব ষড়যন্ত্রের ঊর্ধ্বে থেকে দলকে ঐক্যবদ্ধ রাখতে হবে, জনগণের পাশে থাকতে হবে।’

অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ করে তিনি বলেন, ‘আমরা হাসিনা ও ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে আর কোনো নারী নির্যাতন দেখতে চাই না। আর কোনো অন্যায়, অত্যাচার এবং ডাকাতি চাই না। আমরা কোনো খুন-গুমও দেখতে চাই না।

শামা ওবায়েদ বলেন, ‘আমাদের দেশ সবচেয়ে ক্রান্তিকাল অতিক্রম করছে। এখনো আমরা ভোটাধিকার পাইনি। নির্বাচনে ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য আমাদের যুদ্ধ চালিয়ে যেতে হবে।’

ফরিদপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জুলফিকার হোসেনের সভাপতিত্বে আরো বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেছ আলী ইছা, সাবেক সাংগঠনিক সম্পাদক রশিদুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক আফজল হোসেন, খন্দকার ফজলুর হক, আজম খান প্রমুখ।

বাংলাদেশ সময়: ২৩:৫০:২৫   ৩৬২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আজ বিশ্ব প্রাণী দিবস: প্রাণীদের অধিকার ও কল্যাণ রক্ষায় এক বৈশ্বিক জাগরণ
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
বন্দরে চুরি মামলার আসামিসহ গ্রেপ্তার ৪
ডেঙ্গু আক্রান্ত বিএনপি নেতা টিপুকে দেখতে গেলেন মনির সরদার
শীতলক্ষ্যায় ১৫ বছর পর নৌকা বাইচ, দেখতে মানুষের ঢল
ডেঙ্গু প্রতিরোধে জনগণের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন: ডিসি রায়হান কবির
মহল্লায় মহল্লায় বই পড়ার উদ্যোগ চান মোহাম্মদ হাতেম
বাংলাদেশ শ্রমনির্ভর অর্থনীতি থেকে জ্ঞানভিত্তিক অর্থনীতিতে রূপান্তর হচ্ছে : বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী
কালীগঙ্গা নদীর নৌকা বাইচ মানিকগঞ্জের ঐতিহ্য ও লোকজ সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ : খাদ্যমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ