মেসির গোল, ইন্টার মায়ামি উঠল টেবিলের শীর্ষে

প্রথম পাতা » খেলাধুলা » মেসির গোল, ইন্টার মায়ামি উঠল টেবিলের শীর্ষে
সোমবার, ১৭ মার্চ ২০২৫



মেসির গোল, ইন্টার মায়ামি উঠল টেবিলের শীর্ষে

টানা তিন ম্যাচ বিরতি পাওয়ার পর কাভালিয়ের ম্যাচ দিয়ে ফিরেছিলেন লিওনেল মেসি, কনকাকাপ চ্যাম্পিয়ন্স কাপের ওই ম্যাচেই গোল পেয়েছিলেন তিনি, আজ টানা দ্বিতীয় ম্যাচে পেলেন আটলান্টা ইউনাইটেডের বিপক্ষে। তার গোলে লিগে ইন্টার মায়ামি জিতেছে ২-১ গোলে।

জয় দিয়ে মেজর সকার লিগের ইস্টার্ন কনফারেন্স লিগে মায়ামি পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছে। ৪ ম্যাচে তাদের পয়েন্ট ১০, সমান ম্যাচ খেলা ফিলাডেলফিয়ার পয়েন্ট ৯। আটলান্টা ৪ পয়েন্ট নিয়ে রয়েছে ১২ নম্বরে।

মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়ামে ১১ মিনিটের মাথায় এগিয়ে যায় আটলান্টা। ডানপ্রান্ত থেকে ব্রুকস লেননের ভাসিয়ে মারা বলে দারুণ এক হেডে ইন্টার মায়ামি গোলরক্ষককে পরাস্ত করেন এমানুয়েল লাটে। মেসির গোলেই ব্যবধান সমান করে মায়ামি।

২০ মিনিটে আটলান্টার ডি বক্সের কাছে বারটস স্লিজের কাছ থেকে বল কেড়ে নেন মেসি। এরপর এক ডিফেন্ডারকে ডজ দিয়ে পা আগে বাড়িয়ে দেওয়া গোলরক্ষকের উপর দিয়ে বল জালে পাঠান তিনি। চলতি মৌসুমে ৫ ম্যাচে এটা তার চতুর্থ গোল, লিগে ২টি।

বিরতির ঠিক আগ মুহূর্তে মেসি ফের জালের দেখা পেতে পারতেন। কিন্তু ডি বক্সের বাইরে থেকে পোস্টের কোণায় নেওয়া নেওয়া শট ব্রাড গুজান কর্নারের বিনিময়ে ফিরিয়ে দেন। মেসিকে ৫৮ মিনিটে আরেকবার হতাশ হতে হয়। পরের মিনিটে সতীর্থকে ‘গোল করার মতো’ সুযোগ তৈরি করে দিয়েছিলেন। কিন্তু এবারও গুজানে রক্ষা পায় আটলান্টা।

ইন্টার মায়ামি কাঙ্ক্ষিত গোলটি পায় শেষ বাঁশি বাজার মিনিট পাঁচেক আগে। জর্দি আলবার অ্যাসিস্টে গোল করেন ফাফা পিকল্ট।

বাংলাদেশ সময়: ১২:১৭:৪৩   ২৮৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


সুস্থ সমাজ গঠনে তরুণদের এগিয়ে আসার আহ্বান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের
যে কারণে আটকে গেল গুইমারেসের আর্সেনাল যাত্রা!
প্রীতি ম্যাচে লিডসের কাছে বিধ্বস্ত লিভারপুল
আর্জেন্টাইন ডিফেন্ডারকে ৭ বছরের জন্য নিলো চেলসি
মেসির ফেরার রাতে ৬ ম্যাচ পর ড্র করল মিয়ামি
ফাইনালে ৮৫ রানে অলআউট হয়েও চ্যাম্পিয়ন, বিশ্বরেকর্ড গড়ল গায়ানা
কমনওয়েলথ গেমসে পদক তালিকায় শীর্ষে যারা
ক্রীড়াক্ষেত্রে সাফল্যের স্বাক্ষর রাখতে চায় পুলিশ: আইজিপি
বার্সেলোনাকে বিদায় জানালেন রাশফোর্ড
বিশ্বকাপজয়ী ইতালিয়ান কিংবদন্তি ফ্রাঙ্কো বারেসি আর নেই

News 2 Narayanganj News Archive

আর্কাইভ