ব্রাইটনকে হারিয়ে পয়েন্ট টেবিলের চারে লিভারপুল

প্রথম পাতা » খেলাধুলা » ব্রাইটনকে হারিয়ে পয়েন্ট টেবিলের চারে লিভারপুল
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬



ব্রাইটনকে হারিয়ে পয়েন্ট টেবিলের চারে লিভারপুল

প্রিমিয়ার লিগের অষ্টম রাউন্ডে এসে দারুণ জয়ে পয়েন্ট টেবিলের চারে উঠে এসেছে লিভারপুল। কোচ মিকেল আর্তেতায় যেনো ধীরে ধীরে বদলে যাওয়া এক লিভারপুলকে দেখছে ভক্তরা।
ঘরের মাঠ অ্যানফিল্ডে ব্রাইটনকে ২-০ গোলের হারিয়ে লিগে চতুর্থ জয় তুলে নিলো অলরেডসরা।

রবিবার অনুষ্ঠিত ম্যাচে প্রথমার্ধের চার মিনিটের ঝড়ে জয় নিশ্চিত করে মিকেল আর্তেতার শিষ্যরা। ফ্লোরিয়ান ভিরটজের শট ব্রাইটনের মিডফিল্ডার পাস্কাল গ্রোসের গায়ে লেগে দিক পরিবর্তন করে বল জালে জড়ায়। এতে আত্মঘাতী গোলে ১-০ ব্যবধানে এগিয়ে যায় স্বাগতিকরা।

প্রথম গোলের চার মিনিট পর ব্র্যাডলি বারকোলার পাস থেকে দুর্দান্ত ফিনিশিংয়ে ব্যবধান দ্বিগুণ করেন স্ট্রাইকার আলেক্সান্ডার ইসাক।

এই জয়ের ফলে পয়েন্ট টেবিলে পঞ্চম থেকে চতুর্থ স্থানে উঠে এলো লিভারপুল। বর্তমানে তাদের সংগ্রহ ১২ পয়েন্ট এবং ব্রাইটন ১৬ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে রয়েছে। এটি ঘরের মাঠ অ্যানফিল্ডে এই মৌসুমে লিভারপুলের প্রথম লিগ জয়।

বাংলাদেশ সময়: ২৩:৪৫:৩৯   ৪ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


ব্রাইটনকে হারিয়ে পয়েন্ট টেবিলের চারে লিভারপুল
পালমারের প্রথম লাল কার্ডে জয়ের খরা কাটাল টটেনহাম
সৌদির বিমান হামলায় ইয়েমেনে একই পরিবারের পাঁচজন নিহত
ম্যানচেস্টার সিটিকে প্রথম হারের স্বাদ দিল অ্যাস্টন ভিলা
এভারটনকে হারিয়ে ম্যানসিটিকে ধরে ফেলল আর্সেনাল
মেসিকে নিয়ে বার্সেলোনার আবেগঘন বার্তা
তিলক-নীতিশের জুটির রেকর্ডে সিরিজ জিতল ভারত
মোবাইল আসক্তি দূর ও শৃঙ্খলাবদ্ধ সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই: আমিনুল হক
বায়ার্নের মাঠে ড্র করল আর্সেনাল
কোমোর কাছে ম্যানচেস্টার ইউনাইটেডের লজ্জাজনক হার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ