শহীদ জিয়ার সৈনিকেরা আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করেনা : মিনু

প্রথম পাতা » ছবি গ্যালারী » শহীদ জিয়ার সৈনিকেরা আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করেনা : মিনু
সোমবার, ১৭ মার্চ ২০২৫



শহীদ জিয়ার সৈনিকেরা আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করেনা : মিনু

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মিজানুর রহমান মিনু বলেছেন, শহীদ জিয়ার সৈনিকেরা আল্লাহ ছাড়া বিদেশী কোনো দখলদার শক্তির কাছে কখনো মাথা নত করেনি, করবেওনা। সে পাকিস্তানি হোক, ব্রিটিশ হোক, ভারত হোক, কারো কাছে কোনদিন আমরা মাথা নত করিনি, আগামী দিনেও করবো না।

আজ সোমবার রাজশাহী মহানগরীর ২ নং ওয়ার্ড বিএনপি আয়োজিত দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি এসময় মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, জুলাই বিপ্লবে শাহাদাত বরণকারীদের রুহের মাগফিরাত এবং বিপ্লবে যারা আহত হয়েছেন তাদের সুস্থতা কামনা করেন।

মিনু বলেন, বাংলাদেশের সকল উন্নয়ন বেগম খালেদা জিয়ার সময় সুনিশ্চিত হয়েছিল। জনগণের রায় নিয়ে আমরা সেই উন্নয়নের ধারায় আবারো ফিরে আসবো। সবাইকে একসাথে কাজ করতে হবে।

নগরীর ২নং ওয়ার্ড বিএনপির আহবায়ক আব্দুল মতিনের সভাপতিত্বে রাসিকের সাবেক মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, রাজশাহী মহানগর যুবদলের যুগ্ম আহবায়ক আনারুল ইসলাম বক্তব্য রাখেন। ইফতার ও দোয়া মাহফিলে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী অংশগ্রহন করেন। ইফতারের আগ মুহূর্তে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ দোয়া করা হয়।

বাংলাদেশ সময়: ২৩:৩১:৩০   ২৮৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


স্বনির্ভরশীল করতে আলফাডাঙ্গায় হতদরিদ্র নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ
সরিষাবাড়ীতে বিসিডিএস নতুন কমিটির আহ্বায়ক উজ্জ্বল, সদস্য সচিব জাকির
বার্সেলোনা থেকে ধারে আয়াক্সে যোগ দিলেন টার স্টেগান
মরক্কোর ক্লাবের দায়িত্ব নিলেন কেপ ভার্দের কোচ বাবিস্তা
নাটোরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
দিনাজপুরে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
খুলনায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে সুন্দর ও শান্তিপূর্ণ সমাজ গড়ার প্রত্যয়
কক্সবাজারে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য : প্রধানমন্ত্রী
জুলাই শহিদ পরিবার ও যোদ্ধাদের মর্যাদা নিশ্চিত করা সরকারের পবিত্র দায়িত্ব: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

News 2 Narayanganj News Archive

আর্কাইভ