বোরকা পরে পালানোর সময় ধর্ষণ মামলার আসামিকে গণধোলাই

প্রথম পাতা » ছবি গ্যালারী » বোরকা পরে পালানোর সময় ধর্ষণ মামলার আসামিকে গণধোলাই
বুধবার, ১৯ মার্চ ২০২৫



বোরকা পরে পালানোর সময় ধর্ষণ মামলার আসামিকে গণধোলাই

রংপুরের মিঠাপুকুরে প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে ষষ্ঠ শ্রেণিপড়ুয়া এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই শিক্ষার্থীর বাবা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। অভিযুক্ত ধর্ষক আলম মিয়া বোরকা পরে পালানোর সময় জনতার হাতে আটক হন। পরে গণধোলাই দিয়ে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।

মঙ্গলবার (১৮ মার্চ) সকালে বড় মির্জাপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ভুক্তভোগী একটি বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। রমজান উপলক্ষ্যে তার বিদ্যালয় বন্ধ রয়েছে। তবে, ওই শিক্ষার্থী প্রতিদিনের মতো মঙ্গলবার সকালে প্রাইভেট পড়া শেষে বাড়ি ফিরছিল। পথিমধ্যে একটি ভুট্টাক্ষেতে ওৎ পেতে থাকা একই এলাকার মৃত আবু মিয়ার ছেলে আলম মিয়া (৪০) মেয়েটিকে জাপটে ধরে ভুট্টাক্ষেতের ভেতরে নিয়ে ধর্ষণ করে। পরে মেয়েটির কান্নার শব্দ শুনে আশপাশের লোকজন ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করায়। অভিযুক্ত যুবক ঘটনার ঘটনার পরই পালিয়ে যায়। বিকেলে অভিযুক্ত আলম মিয়া বোরকা পরিহিত অবস্থায় আত্মগোপনে যাওয়ার চেষ্টাকালে বিক্ষুব্ধ জনতার হাতে আটক হন। পরে গণধোলাই দিয়ে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।

এ ব্যাপারে মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর সিদ্দিক বলেন, এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে আসামি আলম মিয়ার বিরুদ্ধে মামলা হয়েছে। রাত নয়টার দিকে তাকে বোরকা পরিহিত অবস্থায় গ্রেফতার করা হয়েছে। ভুক্তভোগী শিক্ষার্থীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার (১৯ মার্চ) আসামিকে আদালতে তোলা হবে।

বাংলাদেশ সময়: ১২:২২:২২   ২৬৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


বিএসটিআই-এর পরিধি বৃদ্ধি ও আধুনিকায়নে বড় প্রকল্প বাস্তবায়ন হচ্ছে: শিল্পমন্ত্রী
অজিদের কাছে হেরে উদ্বিগ্ন প্রোটিয়ারা
হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানসহ ক্ষুদ্র নৃগোষ্ঠীর অধিকার নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের পরামর্শ রাষ্ট্রপতির
ফ্যামিলি কার্ড বিতরণে অনিয়মের সঙ্গে জড়িত কেউ ছাড় পাবে না : প্রতিমন্ত্রী টুকু
অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই - স্বরাষ্ট্রমন্ত্রী
মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণের আহ্বান রাষ্ট্রপতির
রামকান্তপুর ইউনিয়ন বাসীর সেবা করতে চান: কামরুল ইসলাম
নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী
ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরু ৯ নভেম্বর
জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি এবং বাস্তুচ্যুত সমস্যা সমাধানে সকলকে সাথে নিয়ে কাজ করবে পার্লামেন্টারি ককাস - ডেপুটি স্পীকার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ