অস্ত্র মামলায় ১৭ বছরের দণ্ড থেকে খালাস পেলেন লুৎফুজ্জামান বাবর

প্রথম পাতা » আইন আদালত » অস্ত্র মামলায় ১৭ বছরের দণ্ড থেকে খালাস পেলেন লুৎফুজ্জামান বাবর
বুধবার, ১৯ মার্চ ২০২৫



অস্ত্র মামলায় ১৭ বছরের দণ্ড থেকে খালাস পেলেন লুৎফুজ্জামান বাবর

সাবেক তত্ত্বাবধায়ক সরকারের আমলে বাসা থেকে অস্ত্র উদ্ধারের অভিযোগে দায়ের করা মামলায় ১৭ বছরের দণ্ড থেকে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে খালাস দিয়েছেন হাইকোর্ট।

বুধবার (১৯ মার্চ) বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

আদালতে বাবরের পক্ষে ছিলেন অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির।

সাবেক তত্ত্বাবধায়ক সরকারের আমলে ২০০৭ সালের ২৮ মে বাবরের গুলশানের বাসার শোয়ার ঘর থেকে অবৈধ অস্ত্র ও গুলি উদ্ধার করার অভিযোগে একই বছরের ৩ জুন রাজধানীর গুলশান থানায় এ মামলা হয়।

বিচার শেষে একই বছরের ৩০ অক্টোবর ঢাকার মহানগর নয় নম্বর বিশেষ ট্রাইব্যুনাল আদালত বাবরকে ১৭ বছরের কারাদণ্ড দেন। এ রায়ের বিরুদ্ধে তিনি হাইকোর্টে ২০০৭ সালেই আপিল করেন।

২০০৭ সালের ২৮ মে আটক হন লুৎফুজ্জামান বাবর। সেই থেকে প্রায় ১৭ বছর কারাবন্দি ছিলেন বিএনপির এই নেতা।

এরপর বিভিন্ন মামলায় তার দণ্ড হয়। সেসব মামলা থেকে খালাস ও জামিনের পর চলতি বছরের ১৬ জানুয়ারি ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্ত হন তিনি। এ মামলার কার্যক্রম হাইকোর্টের আদেশে স্থগিত ছিল।

বাংলাদেশ সময়: ১২:৪৫:৪৯   ২৬৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আইন আদালত’র আরও খবর


আবু সাঈদ হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড
শিরীন শারমিনের রিমান্ড ও জামিন নামঞ্জুর, কারাগারে পাঠানোর নির্দেশ
গুম অধ্যাদেশ আইন অপ্রয়োজনীয় ছিল : চিফ প্রসিকিউটর
সুরঞ্জিত সেনগুপ্তের জনসভায় গ্রেনেড হামলা মামলায় আদালতে হাজিরা দিলেন বাবর-আরিফুল-গউছ
কোনো অধ্যাদেশ রহিতের সিদ্ধান্তে স্বাধীন বিচারবিভাগ প্রতিষ্ঠায় বাধাগ্রস্ত হবে না: অ্যাটর্নি জেনারেল
ফরিদপুরে যুবতী ধর্ষণ মামলায় যাবজ্জীবন কারাদণ্ড
সাবেক ডিজিএফআই প্রধান মামুন খালেদ ৫ দিনের রিমান্ডে
মাসুদ উদ্দিন চৌধুরীর গায়ে ময়লা পানি-পচা ডিম নিক্ষেপ
এক প্রসিকিউটরের বিরুদ্ধে ঘুষ চাওয়ার অভিযোগে যা বললেন চিফ প্রসিকিউটর
ভোটের ফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে আমিনুল হক

News 2 Narayanganj News Archive

আর্কাইভ