সন্ধ্যার মধ্যে দেশের তিন জেলায় ৬০ কিলোমিটার বেগে ঝড়

প্রথম পাতা » ছবি গ্যালারী » সন্ধ্যার মধ্যে দেশের তিন জেলায় ৬০ কিলোমিটার বেগে ঝড়
বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫



সন্ধ্যার মধ্যে দেশের তিন জেলায় ৬০ কিলোমিটার বেগে ঝড়

দেশের তিন জেলার ওপর দিয়ে সন্ধ্যার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আশঙ্কা রয়েছে। সেইসঙ্গে বজ্রবৃষ্টিও হতে পারে।

বৃহস্পতিবার (২০ মার্চ) সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেয়া আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানা গেছে।

আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিকের সই করা পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, কুষ্টিয়া এবং পাবনা জেলার ওপর দিয়ে ঝড়ের আশঙ্কা রয়েছে।

পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে এই ঝড় বয়ে যেতে পারে। সেইসঙ্গে বৃষ্টি বা বজ্রবৃষ্টিও হতে পারে।

তাই তিন জেলার নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলে আবহাওয়া অফিস।

বাংলাদেশ সময়: ১২:২০:১৬   ২৬৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
সরকারকে সংখ্যাগরিষ্ঠতার ভূতে ধরেছে: গোলাম পরওয়ার
পরিবেশ ও জনস্বাস্থ্যকে পৃথকভাবে দেখার সুযোগ নেই FAO সম্মেলনে পরিবেশমন্ত্রী
ইতালির সাথে মৎস্য ও প্রাণিসম্পদ খাতে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ
ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী
পর্যটন বিকাশে সরকারি-বেসরকারি সমন্বয় জরুরি : প্রতিমন্ত্রী
বছরজুড়ে নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে নজরদারি জোরদার হবে - বাণিজ্যমন্ত্রী
সরিষাবাড়ীতে কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির সভাপতি উজ্জ্বল, সম্পাদক জাকির
বিতর্কের মাধ্যমে যুক্তিবোধ ও নেতৃত্বের বিকাশ ঘটে: ডেপুটি স্পীকার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ