হামজাকে নিয়ে ভারতকে হারানোর আশায় দেশ ছাড়ল বাংলাদেশ দল

প্রথম পাতা » খেলাধুলা » হামজাকে নিয়ে ভারতকে হারানোর আশায় দেশ ছাড়ল বাংলাদেশ দল
বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫



হামজাকে নিয়ে ভারতকে হারানোর আশায় দেশ ছাড়ল বাংলাদেশ দল

সাম্প্রতিককালে দল ঘোষণা নিয়ে এতোটা আগ্রহ আর দেশের ফুটবলে দেখা যায়নি। ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের দল ঘোষণার আগে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন দুই প্রবাসী খেলোয়াড় হামজা চৌধুরী এবং ফাহমিদুল ইসলাম। হাভিয়ের কাবরেরার চূড়ান্ত একাদশে হামজা আছেন অনুমিতভাবেই। একইভাবে পূর্বঘোষণা অনুযায়ী জায়গা হয়নি ফাহমিদুলের। দল ঘোষণার পর ভারতের উদ্দেশ্যে দেশ ছেড়েছে হামজা চৌধুরীরা।

বৃহস্পতিবার (২০ মার্চ) ভারতের বিপক্ষে ম্যাচের জন্য ২৪ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছেন বাংলাদেশের কোচ হাভিয়ের কাবরেরা। কন্ডিশনিং ক্যাম্প থেকে দেশে ফেরার ২৭জনের মধ্যে বাদ পড়েছেন আরিফ, পিয়াস আহমেদ নোভা এবং তাজ উদ্দিন।

দল ঘোষণার পর সকালেই দেশ ছেড়েছে বাংলাদেশ দল। বিমানবন্দরে আজও আগ্রহের কেন্দ্রে ছিলেন হামজা। গণমাধ্যমের বেশিরভাগ প্রশ্নই ছিল শেফিল্ড ইউনাইটেডের এই তারকাকে নিয়ে।

হামজাকে সতীর্থ হিসেবে পেয়ে উচ্ছ্বসিত সোহেল রানা। এক দিনের পরিচয়েই দলের সবার সঙ্গে হামজা দারুণভাবে মানিয়ে নিয়েছেন বলে জানান তিনি, ‘হামজা খুবই তাড়াতাড়ি আমাদের সঙ্গে মানিয়ে নিতে পারছে। মনে হচ্ছে ও অনেকদিন ধরেই আমাদের সঙ্গে খেলছে।’

এদিকে নির্ভরযোগ্য ডিফেন্ডার তপু বর্মণের চোখে হামজার অন্তর্ভূক্তি ইতিবাচক ঘটনা। তিনি বলেন, ‘গতকাল সে (হামজা চোউধুরী) অফিসিয়ালি আমাদের সঙ্গে ট্রেনিংয়ে অংশগ্রহণ করে। অবশ্য এটা আমাদের জন্য একটা ভালো ব্যাপার। সে ফিট আছে। আমরাও ফিট আছি। আমার কাছে মনে হয় এটা একটা পজেটিভ ব্যাপার।’

জেতার জন্যই ভারতে যাচ্ছেন বলেও জানান তপু, ‘আমাদের প্রিপারেশন, মানসিক সক্ষমতা, চিন্তাধারা এবারে পুরোপুরি আলাদা। এটাই আমার কাছে মনে হয় বড় ব্যাপার। আমাদের চিন্তাধারা উইনিং মেন্টালিটি।’

বাংলাদেশ সময়: ১২:৩৭:৪৪   ২২৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতল বাংলাদেশ
সিরিজ নির্ধারণী ম্যাচে কেমন হবে বাংলাদেশের একাদশ
৭ গোলের থ্রিলারে চেলসিকে উড়িয়ে দিলো পিএসজি
ভালভের্দের হ্যাটট্রিকে সিটিকে হারাল রিয়াল মাদ্রিদ
পাকিস্তানকে গুঁড়িয়ে দিয়ে সিরিজে এগিয়ে গেল বাংলাদেশ
প্রথম ওয়ানডেতে বাংলাদেশ-পাকিস্তানের সম্ভাব্য একাদশ
অ্যাতলেতিকোয় বিধ্বস্ত টটেনহাম, আতালান্তাকে উড়িয়ে দিল বায়ার্ন
অস্ট্রেলিয়ায় আশ্রয় পেলেন ইরানের ৫ নারী ফুটবলার
এস্তুপিনানের গোলে ডার্বি জিতল মিলান
একদিন আগেই ঢাকায় হাজির পাকিস্তান ক্রিকেট দল

News 2 Narayanganj News Archive

আর্কাইভ