নারায়ণগঞ্জে মার্কেটে ভয়াবহ আগুন, ১৯ দোকান পুড়ে ছাই

প্রথম পাতা » ছবি গ্যালারী » নারায়ণগঞ্জে মার্কেটে ভয়াবহ আগুন, ১৯ দোকান পুড়ে ছাই
বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫



নারায়ণগঞ্জে মার্কেটে ভয়াবহ আগুন, ১৯ দোকান পুড়ে ছাই

নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি টিনশেড মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ সময় ১৯টি দোকান পুড়ে ছাই হয়েছে বলে জানা গেছে।

বুধবার (১৯ মার্চ) রাতে উপজেলার তারাবো বিশ্বরোড এলাকায় গ্রিন সিটি সুপার মার্কেটে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, রাত সোয়া ২টার দিকে একটি ভাঙারির দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা পাশের টিনশেডের গ্রিন সিটি সুপার মার্কেটে ছড়িয়ে পড়ে।

কাঁচপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম জানান, আগুনের খবর পেয়ে কাঁচপুর ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততোক্ষণে মার্কেটের ভেতরে কাঠের ফার্নিচার, মোটর পার্টস ও কাপড়ের দোকানসহ ১৯টি দোকান পুড়ে সব মালামাল ভস্মীভূত হয়। তবে আগুন লাগার কারণ এখনও জানা যায়নি।

বাংলাদেশ সময়: ১২:৩৪:০৩   ৩৫২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ : কৃষিমন্ত্রী
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না : পানিসম্পদ মন্ত্রী
সাংবাদিকদের পূর্ণ স্বাধীনতা ও মিডিয়ার কল্যাণে কাজ করছে সরকার - তথ্য প্রতিমন্ত্রী
সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ উদ্বোধনে এমপি খোকন
মধুখালীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ৩ দোকানকে ৩২ হাজার টাকা জরিমানা
দেশের প্রতিটি সরকারি হাসপাতাল দালালমুক্ত করার প্রত্যয় স্বাস্থ্যমন্ত্রীর
ভক্তির রঙে রাঙল আলফাডাঙ্গা, শ্রীকৃষ্ণের জন্মতিথিতে আনন্দ শোভাযাত্রা
চকলেটের প্রলোভনে শিশু অপহরণের চেষ্টা: মধুখালীতে জনতার হাতে আটক ১
আজকের রাশিফল
ইতিহাসের এই দিনে

News 2 Narayanganj News Archive

আর্কাইভ