গণঅভ্যুত্থানে শহীদের মেয়েকে ধর্ষণ: মূলহোতা গ্রেফতার

প্রথম পাতা » ছবি গ্যালারী » গণঅভ্যুত্থানে শহীদের মেয়েকে ধর্ষণ: মূলহোতা গ্রেফতার
শুক্রবার, ২১ মার্চ ২০২৫



গণঅভ্যুত্থানে শহীদের মেয়েকে ধর্ষণ: মূলহোতা গ্রেফতার

পটুয়াখালীর দুমকিতে জুলাই আগস্ট আন্দোলনে এক শহীদের মেয়েকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় মূলহোতা সিফাত মুন্সিকে (১৯) গ্রেফতার করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ।

শুক্রবার (২১ মার্চ) ভোরে পিরোজপুরের নাজিপুর থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পটুয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সায়েদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে নাজিরপুর থেকে এক আত্মীয়র বাসা থেকে তথ্য প্রযুক্তির মাধ্যমে তাকে গ্রেফতার করা হয়েছে।’

গত বছরের ১৯ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ঢাকার মোহাম্মদপুরে গুলিবিদ্ধ হন ধর্ষণের শিকার মেয়েটির বাবা। ১০ দিন পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। গত ১৮ মার্চ সন্ধ্যার দিকে বাবার কবর জিয়ারত শেষে নানাবাড়ি যাওয়ার পথে রাস্তা থেকে তুলে নিয়ে তাকে সংঘবদ্ধ ধর্ষণ করা হয়।

এ ঘটনায় দুমকি থানায় মামলা করেছে মেয়েটির পরিবার। অভিযুক্তদের মধ্যে মামুন মুন্সির ছেলে সাকিব মুন্সিকে পুলিশ গ্রেফতার করলেও মূল আসামি সোহাগ মুন্সির ছেলে সিফাত মুন্সি পলাতক ছিলেন। আজ ভোরে তাকেও গ্রেফতার করা হয়।

এদিকে, গত বৃহস্পতিবার জামায়াতে ইসলামীর স্থানীয় নেতারা মেয়েটির পরিবারের সঙ্গে দেখা করে সার্বিক সহযোগিতার কথা জানান। পরে রাত ৯টার দিকে পটুয়াখালীতে কিশোরীর পরিবারের সঙ্গে কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নির্যাতিতার মা বোন চাচা ও মামার সঙ্গে কথা বলে সার্বিক সহযোগিতার জন্য নেতাকর্মীদের নির্দেশনা দেন তিনি। মেয়েটিকে দেখতে পটুয়াখালী যান জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামও।

বাংলাদেশ সময়: ১২:১৭:২২   ৪৪৩ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
যুবসমাজকে দক্ষ মানবসম্পদ ও সফল উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা হবে : সংস্কৃতি প্রতিমন্ত্রী
আল-সায়েদের বিজয়ে কর্ণাটকে উল্লাস
৭ নভেম্বরের চেতনা গণতন্ত্র ও স্বাধীন মতপ্রকাশের অধিকার নিশ্চিত করেছে : রিজভী
গার্মেন্টস শিল্পের প্রতিষ্ঠাতা শহিদ জিয়া, এ শিল্পের প্রতি বিএনপির দরদ বেশি: তথ্য প্রতিমন্ত্রী
ভুটানকে হারিয়ে সাফ মিশন শুরু করল বাংলাদেশ
আ.লীগ ও অন্তর্বর্তী সরকারের আমলের অনিয়ম-দুর্নীতির তথ্য চেয়েছে সংসদীয় কমিটি
ডিসেম্বরেই মালয়েশিয়ায় বিনা খরচে কর্মী পাঠানোর ফ্লাইট শুরু
কপ৩১ সম্মেলনে অনুদানভিত্তিক কার্যকর সহায়তা চাইবে বাংলাদেশ : পরিবেশমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ