লঞ্চের ধাক্কায় নিখোঁজ: ৩ দিন পরে ভেসে উঠল শিশুর মরদেহ

প্রথম পাতা » ছবি গ্যালারী » লঞ্চের ধাক্কায় নিখোঁজ: ৩ দিন পরে ভেসে উঠল শিশুর মরদেহ
শুক্রবার, ২১ মার্চ ২০২৫



লঞ্চের ধাক্কায় নিখোঁজ: ৩ দিন পরে ভেসে উঠল শিশুর মরদেহ

ঝালকাঠিতে লঞ্চের সঙ্গে ধাক্কা খেয়ে ডুবে যাওয়া নৌকার নিখোঁজ শিশু রায়হান মল্লিকের (৯) মরদেহ তিনদিন পর উদ্ধার হয়েছে।

শুক্রবার (২১ মার্চ) সকালে নলছিটি উপজেলার দপদপিয়া লঞ্চঘাট এলাকার সুগন্ধা নদীতে শিশুটির মরদেহ ভেসে ওঠে।

গত ১৮ মার্চ নলছিটির গৌড়িপাশা এলাকায় সুগন্ধা নদীতে ঢাকা থেকে বরগুনাগামী লঞ্চের ধাক্কায় নৌকাডুবির ঘটনায় নিখোঁজ হয় শিশুটি।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সকাল সাড়ে ৬টার দিকে স্থানীয়রা লঞ্চঘাটের পন্টুনের সঙ্গে মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা জরুরি সেবা ৯৯৯ এ ফোন করেন। সংবাদ পেয়ে নৌ পুলিশ, নলছিটি ফায়ার সার্ভিসের একটি ইউনিট গিয়ে মরদেহ উদ্ধার করে।

এ সময় সংবাদ পেয়ে নিহত রায়হান মল্লিকের বাবা মোহাম্মদ আলী মল্লিক ঘটনাস্থলে পৌঁছে মরদেহ শনাক্ত করেন। সন্তানের মরদেহ দেখে বার বার মূর্ছা যাচ্ছিলেন রায়হানের বাবা আলী মল্লিক ও শিশুটির মা।

গত ১৮ মার্চ সকালে প্রতিবেশী বিপ্লবের সঙ্গে মাছ ধরা দেখতে যায় শিশু রায়হান। এ সময় ঢাকা থেকে আসা যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় নৌকা ভেঙে নদীতে তলিয়ে যায়। বিপ্লব নদী সাঁতরে অন্য নৌকায় উঠতে পারলেও নিখোঁজ হয় শিশু রায়হান।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ১২:১১:৫১   ৩৭১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
নেপালকে হারিয়ে বাংলাদেশের স্বস্তির জয়
জাতিসংঘ জীববৈচিত্র্য সম্মেলন: ২০৩০ সালের লক্ষ্যমাত্রা অর্জনে জবাবদিহিতার মুখোমুখি বিশ্বনেতারা
মানবিকতার অনন্য দৃষ্টান্ত জিয়াউর রহমান ফাউন্ডেশন : ডা. জুবাইদা রহমান
বিপজ্জনক রাসায়নিক ব্যবস্থাপনায় রটারডাম কনভেনশনে যুক্ত হচ্ছে বাংলাদেশ
জাপানি বিনিয়োগকারীদের বাংলাদেশে পর্যটন খাতে ১২০ কোটি ডলার বিনিয়োগের ঘোষণা
প্রধানমন্ত্রীর অনুশাসন বাস্তবায়নে ঢাকার ২০ জোনে হচ্ছে বিশেষ কমিটি
তখন কেন জানি মনে হচ্ছিল সব কিছু শেষ হয়ে যাচ্ছে : রিজভী
নাটোরে পূজামণ্ডপ পরিদর্শন করলেন ভারতীয় সহকারী হাইকমিশনার
মসলিন গবেষণায় সর্বোচ্চ সহযোগিতা দেওয়া হবে : পাট প্রতিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ