ভিনিসিউসের বাঁকানো শটের গোলে এক লাফে টেবিলের দুইয়ে ব্রাজিল

প্রথম পাতা » খেলাধুলা » ভিনিসিউসের বাঁকানো শটের গোলে এক লাফে টেবিলের দুইয়ে ব্রাজিল
শুক্রবার, ২১ মার্চ ২০২৫



ভিনিসিউসের বাঁকানো শটের গোলে এক লাফে টেবিলের দুইয়ে ব্রাজিল

একটু আগে বেশ কয়েকজনকে কাটিয়ে বল নিয়ে এগোচ্ছিলেন ভিনিসিউস জুনিয়র, গোল করার পাশাপাশি এটাও তো তার মুন্সিয়ানা দেখানোর জায়গা। ফাউলের শিকার হওয়ায় শেষমেষ বলটি হারিয়ে ফেলেন। ফ্রি কিকের সেই বলটিই দু–একজনের পা ছুঁয়ে ফের ভিনির কাছে আসে। এবার একটু এগিয়ে জোরের ওপর শট, ডি বক্সের বাইরে থেকে নেওয়া সেই শট দূরের কোণা দিয়ে বাঁক খেয়ে জালে প্রবেশ করে।

ভিনির শটে বলটা শুধু জালে প্রবেশই করল না, নিশ্চয়তা দিয়ে দিল ব্রাজিলের জয়েরও। ১০ মিনিট অতিরিক্ত সময় পাওয়া ম্যাচটির বাকি তখন মাত্র দেড় মিনিটের মতো। শেষ পর্যন্ত ২ মিনিটের মতো সময় অনায়াসেই কাটিয়ে দিয়েছে ব্রাজিল।

ব্রাজিল ম্যাচটি জিতেছে ২-১ গোলে। এই জয়ে কনমেবল অঞ্চলের বিশ্বকাপ বাছাই টেবিলের ৭ নম্বর থেকে এক লাফে দুইয়ে উঠে এল তারা। ১৩ ম্যাচে ২১ পয়েন্ট তাদের, এক ম্যাচ কম খেলা আর্জেন্টিনা ২৫ পয়েন্ট নিয়ে আছে টেবিলের শীর্ষে।

ব্রাসিলিয়ার গারিঞ্চা স্টেডিয়ামে পেনাল্টির মাধ্যমে ৬ মিনিটের মধ্যেই গোলের খাতায় নাম তুলেছিল স্বাগতিক দল। এই গোলটা ভিনিসিউস না করলেও তার অবদান আছে, পেনাল্টিটা তিনিই জিতে দিয়েছিলেন। মাঝমাঠ থেকে বল নিয়ে দৌড়ে ডি বক্সে ঢুকে পড়া ভিনিকে ফেলে দেন ডানিয়েল মুনজ। রাফিনহা গোল করে দলকে এগিয়ে নেন।

বিরতির আগেই কলম্বিয়া ব্যবধান কমিয়ে সমান করে ফেলে। ৪১ মিনিটে লুইস দিয়াজের শট অ্যালিসনকে কোনো সুযোগ না দিয়েই জালে প্রবেশ করে। এই গোল বিরতির পর ম্যাচ জমিয়ে ‍তুলে।

দ্বিতীয়ার্ধে একগাদা আক্রমণ করেও গোলের ‍মুখ দেখছিল না ব্রাজিল, কলম্বিয়ারও কয়েকটি প্রচেষ্টা ব্যর্থতায় পর্যবসিত হয়। এরপর ৯৯ মিনিটে ভিনিসিউসের ওই গোল। আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার আগে স্বস্তি নিয়েই মাঠ ছাড়ল দরিভাল জুনিয়রের শিষ্যরা। বিশ্বকাপ বাছাইয়ে বুধবার (২৬ মার্চ) ভোরে আর্জেন্টিনার বিপক্ষে খেলবে দলটি।

বাংলাদেশ সময়: ১২:২০:০৩   ২৮৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


ইকুয়েডরকে ২-০ গোলে বিদায় করে শেষ ষোলোতে মেক্সিকো
টাইব্রেকারে নেদারল্যান্ডসকে বিদায় করে শেষ ষোলোতে মরক্কো
শেষ মুহূর্তের গোলে জাপানকে পরাজিত করে শেষ ষোলতে ব্রাজিল
জার্মানিকে বিদায় করে প্যারাগুয়ের ঐতিহাসিক জয়
ইনজুরি টাইমের গোলে দক্ষিণ আফ্রিকাকে কাঁদিয়ে শেষ ষোলতে কানাডা
১ রানের রোমাঞ্চে ভারতকে হারিয়ে ইতিহাস গড়ল আয়ারল্যান্ড
নাটকীয় ড্রয়ে গ্রুপ সেরা কলম্বিয়া, রানার্স-আপ পর্তুগাল
উজবেকিস্তানকে উড়িয়ে দিয়ে শেষ ৩২’এ ডিআর কঙ্গো
জর্ডানকে উড়িয়ে অপরাজিত গ্রুপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা
রূপকথার যাত্রা অব্যাহত রেখে নক আউটে কেপ ভার্দে, প্রতিপক্ষ আর্জেন্টিনা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ