জামালপুরে কামরাবাদ ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আলমগীর হোসেন

প্রথম পাতা » ছবি গ্যালারী » জামালপুরে কামরাবাদ ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আলমগীর হোসেন
রবিবার, ২৩ মার্চ ২০২৫



জামালপুরে কামরাবাদ ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আলমগীর হোসেন

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি : জামালপুরে সরিষাবাড়ীতে ৭নং কামরাবাদ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ইউপি সদস্য আলমগীর হোসেন।

রবিবার (২৩ মার্চ) দুপুরে কামরাবাদ ইউনিয়ন পরিষদ হলরুমে গণ্যমান্য ব্যক্তিবর্গ ও কামরাবাদ ইউনিয়ন বিএনপি নেতৃবৃন্দের উপস্থিতিতে এই দায়িত্ব তিনি গ্রহণ করেন।

কামরাবাদ পরিষদ সূত্র জানায়, গত বুধবার ১৯ মার্চ জামালপুর জেলা প্রশাসক কার্যালয় কামরাবাদ ইউনিয়ন পরিষদের নাগরিক সেবা সহ সকল ইউপি কার্যাদি স্বাভাবিক রাখতে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে তাকে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন।

জানা যায়, গত ৫ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের এক দফা দাবিতে ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের পতন ঘটে। সেই সাথে শেখ হাসিনার সরকারের মনোনীত বিনা ভোটে নির্বাচিত ইউপি চেয়ারম্যানেরা এলাকা ছেড়ে পালিয়ে যায়। যার ধারাবাহিকতায় কামরাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সালাম (জিএস) এলাকা থেকে পলায়ন করে এবং দীর্ঘদিন যাবত পরিষদে অনুপস্থিত রয়েছে।

যার ফলে কামরাবাদ ইউনিয়নবাসী নাগরিক সেবা থেকে বঞ্চিত হচ্ছিলেন। নাগরিক সেবা অব্যাহত রাখতে এবং জনগণের দুর্ভোগ লাঘব করতে সকল ইউপি সদস্যদের নিয়ে সম্বলিতভাবে জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবর প্যানেল চেয়ারম্যানের মধ্যদিয়ে পরিষদের কার্যস্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার আবেদন করে। যার ফলে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী কামরাবাদ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব প্রদান করেন ইউপি সদস্য মোঃ আলমগীর হোসেন কে।

ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান মো.আলমগীর হোসেন এর স্বাগত বক্তব্যের মাধ্যমে কামরাবাদ ইউনিয়ন বিএনপির সভাপতি সাবেক অধ্যাপক আব্দুল বারিক এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রিপন কবিরের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি জাহাঙ্গীর কবির, কামরাবাদ ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক শামীম হোসাইন মুন্না, ইউপি সদস্য আব্দুর রাজ্জাক ও মাসুদ পারভেজ প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, একজন ইউপি সদস্য ইউনিয়নবাসীর নাগরিক সেবার চিন্তা করে যে দুঃসাহসিকতার পরিচয় দিয়েছেন এবং দায়িত্বভার নিয়েছে। সেটা তার একার পক্ষে পালন করা সম্ভব নয়। তাই সকলকেই সচেষ্ট সহযোগিতা করতে হবে এবং এই ইউনিয়ন পরিষদকে রাজনৈতিক মুক্ত রাখতে হবে। তবেই জনপ্রতিনিধিরা সুষ্ঠু ও সুন্দরভাবে তাদের দায়িত্ব পালন করতে পারবেন বলে সকালেই মন্তব্য করেন। এসময় ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন বক্তব্যের মাধ্যমে সকলে সহযোগীতা কামনা করেন।

বাংলাদেশ সময়: ২২:৩৯:৩২   ৪৬৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে সালথায় দোয়া মাহফিল
পুকুরে ডুবে মাদারগঞ্জে আরও এক শিশুর করুণ মৃত্যু
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ফরিদপুরে অসহায় ও দুস্থ মানুষের মাঝে খাবার বিতরণ
ভোলায় শহীদ জিয়ার ৪৫তম মৃত্যুবার্ষিকী পালিত
জিয়াউর রহমানের আদর্শ জাতিকে সবসময় অনুপ্রাণিত করে : তথ্য প্রতিমন্ত্রী
আন্তর্জাতিক বাজার পরিস্থিতির ওপর চামড়ার দাম নির্ভর করে : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী
শহীদ জিয়াকে অসময়ে হত্যা না করলে বাংলাদেশ সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত হতো - স্পিকার
দুস্থদের মাঝে বস্ত্র ও খাদ্যসামগ্রী বিতরণ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
জীবিত জিয়ার চেয়ে শহীদ জিয়া বেশি শক্তিশালী : দুলু
জিয়াউর রহমানের আদর্শে দীক্ষিত হয়ে দেশ গঠনে সকলকে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ