জামালপুরে ভাটারা কেন্দ্রীয় জামে মসজিদে নির্মাণ কাজের উদ্বোধন

প্রথম পাতা » ছবি গ্যালারী » জামালপুরে ভাটারা কেন্দ্রীয় জামে মসজিদে নির্মাণ কাজের উদ্বোধন
রবিবার, ২৩ মার্চ ২০২৫



জামালপুরে ভাটারা কেন্দ্রীয় জামে মসজিদে নির্মাণ কাজের উদ্বোধন

জামালপুর প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ীতে ভাটারা কেন্দ্রীয় জামে মসজিদের নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।

রবিবার (২৩ মার্চ) বিকালে উপজেলার ভাটারা ইউনিয়নে ভাটারা বাজার এলাকায় এ মসজিদের নির্মাণ কাজের উদ্বোধন করা হয়। কাজের উদ্বোধন করেন জেলা বিএনপির সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ফরিদুল কবির তালুকদার শামীম।

এরপর তিনি ভাটারা ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত এক ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

এসময় জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীম বলেন, গত ১৬ বছর এদেশের মানুষকে জিম্মি করে রেখেছিল। বিএনপিসহ ছাত্র- জনতা মিলে ফ্যাসিবাদি হাসিনাকে এদেশ থেকে বিতাড়িত করেছে। আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। সবাই মিলে আগামী দিনে সুখী সম্মৃদ্ধ বাংলাদেশ গড়ার আশা প্রকাশ করেন তিনি।

এতে উপস্থিত ছিলেন, উপজেলা যুবদলের আহবায়ক ও সাবেক পৌর মেয়র এ কে এম ফয়জুল কবীর তালুকদার শাহীন, জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান হারুন অর রশিদ খান,ভাটারা ইউনিয়ন বিএনপির সভাপতি এডভোকেট হুমায়ুন কবির খান, সাধারণ সম্পাদক আব্দুল করিম, সাবেক সাধারণ সম্পাদক প্রভাষক শফিকুল ইসলাম মিলন, ইউনিয়ন যুবদলের সভাপতি আনিছুর রহমান, শ্রমিক দলের সভাপতি আব্দুর জলিল, ছাত্রদলের সভাপতি নাজমুল হাসান নিহাত প্রমুখ।

এসময় দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া করা হয়।

বাংলাদেশ সময়: ২০:০৪:১৬   ৪৩৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আন্তর্জাতিক বাজার পরিস্থিতির ওপর চামড়ার দাম নির্ভর করে : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী
শহীদ জিয়াকে অসময়ে হত্যা না করলে বাংলাদেশ সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত হতো - স্পিকার
দুস্থদের মাঝে বস্ত্র ও খাদ্যসামগ্রী বিতরণ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
জীবিত জিয়ার চেয়ে শহীদ জিয়া বেশি শক্তিশালী : দুলু
জিয়াউর রহমানের আদর্শে দীক্ষিত হয়ে দেশ গঠনে সকলকে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
সরিষাবাড়ীতে ৯২ ব্যাচের ঈদ পুনর্মিলনী: প্রাক্তন শিক্ষকদের সম্মাননা
সাবেক ক্রিকেটারদের রিইউনিয়ন অনুষ্ঠিত ফরিদপুর স্টেডিয়ামে
ফরিদপুরে শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত
ডেঙ্গু ও জলাবদ্ধতা রোধে নারায়ণগঞ্জে পরিচ্ছন্নতা অভিযানে - জেলা প্রশাসক
গাজা দখলের ইসরাইলি পরিকল্পনার নিন্দা জানানোর আহ্বান হামাসের

News 2 Narayanganj News Archive

আর্কাইভ