ফরিদপুরে সেপটিক ট্যাংক বসাতে গিয়ে মাটিচাপায় শ্রমিকের মৃত্যু

প্রথম পাতা » ছবি গ্যালারী » ফরিদপুরে সেপটিক ট্যাংক বসাতে গিয়ে মাটিচাপায় শ্রমিকের মৃত্যু
মঙ্গলবার, ১ এপ্রিল ২০২৫



ফরিদপুরে সেপটিক ট্যাংক বসাতে গিয়ে মাটিচাপায় শ্রমিকের মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে সেপটিক ট্যাংক বসাতে গিয়ে মাটির নিচে চাপা পড়ে শফিকুল শেখ (২৭) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১ এপ্রিল) বিকেলের দিকে বোয়ালমারী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের আঁধারকোঠা স্টেডিয়াম পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শফিকুল শেখ উপজেলার ময়না ইউনিয়নের ময়না গ্রামের মৃত মোমিন শেখের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান।

প্রত্যক্ষদর্শীরা জানায়, আঁধারকোঠা এলাকার স্টেডিয়াম এলাকার কৃষি ব্যাংক কর্মকর্তা মাহবুবুর রহমানের ৫ তলা ভবনের নিচতলায় সেপটিক ট্যাংক নির্মাণের কাজ করছিল শফিকুলসহ দুজন শ্রমিক। এ সময় তারা প্রায় ২০ ফুট গভীর দুটি গর্ত খনন করে। পরে ওই গর্তে রিংস্লাব বসানোর সময় বিকেল ৪টার দিকে হঠাৎ গর্তের পাশের স্তূপ ধসে মাটি চাপা পড়ে শফিকুল। এ সময় উপরে থাকা অপর শ্রমিকের চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসে।
পরে ফায়ার সার্ভিসকে খবর দেয় স্থানীয়রা। ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় আধা ঘন্টা উদ্ধার তৎপরতা চালিয়ে শফিকুলকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ইমরান হুসাইন বলেন, ‘হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়। ধারণা করা যাচ্ছে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে।

বোয়ালমারী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন লিডার আব্দুল খালেক বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ৩০-৪০ মিনিট তৎপরতা চালিয়ে তাকে উদ্ধার করি। যেখানে গর্ত খুঁড়া হয়েছে তা ভরাটকৃত বালুমাটি হওয়ায় ধসে মাটির নিচে চাপা পড়ে ওই শ্রমিক।’

বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ মাহমুদুল হাসান জানান, ‘লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। তবে এখনো কোন লিখিত অভিযোগ পাইনি। লিখিত অভিযোগ পেলে মামলা নেওয়া হবে।
বিষয়টি নিয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’

বাংলাদেশ সময়: ২২:২৩:৪১   ৩২৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
বন্দরে অপরাধবিরোধী অভিযান: ইউপি সদস্যসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ
সহনশীল কৃষিখাদ্য ব্যবস্থা গড়ে তুলতে হবে : পরিবেশমন্ত্রী
২৪ দিনের মধ্যে রাজউকের প্ল্যান পাস করানোর চেষ্টা চলছে: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী
বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা সরকারের প্রধান নির্বাচনি অঙ্গীকার : সমাজকল্যাণমন্ত্রী
ফতুল্লায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ি গ্রেপ্তার
বান্দরবান শহরকে পরিবেশবান্ধব ও পরিচ্ছন্ন পর্যটন নগরীতে রূপ দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে -পার্বত্য মন্ত্রী
ভুটানের প্রধানমন্ত্রী ও মালদ্বীপের ভাইস প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক
যুদ্ধ নয়, শান্তির আহ্বান জানিয়ে যে বার্তা দিলেন জাতিসংঘ মহাসচিব
জাতিসংঘে ইরানকে দুটি প্রস্তাব দিলেন ট্রাম্প

News 2 Narayanganj News Archive

আর্কাইভ