সকল ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করা হবে : শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি

প্রথম পাতা » চট্টগ্রাম » সকল ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করা হবে : শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি
মঙ্গলবার, ১ এপ্রিল ২০২৫



সকল ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করা হবে : শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি

বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, আগামী দিনগুলোতে সকল ষড়যন্ত্র মোকাবেলা করা হবে। বিএনপি অতীতে কোন অত্যাচার-নির্যাতনের কাছে মাথা নত করেনি এবং ভবিষ্যতেও করবেনা।

আজ রামগঞ্জ উপজেলার নারায়নপুর এলাকায় তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের বাবা আহত আজিজুর রহমান বাচ্চু মোল্লাকে তার বাড়িতে দেখতে ও সমবেদনা জানাতে গিয়ে নেতাকর্মীদের উদ্দেশ্যে এ্যানি এসব কথা বলেন।

তিনি বলেন, বিএনপির ভারপাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সকল ভেদাভেদ ভুলে যে ঐক্যের প্রতি জোর দিয়েছেন। সে ঐক্য হতে হবে, ইস্পাত সুদৃঢ় ঐক্য। সে ঐক্যকে ধারন করে আগামীতে যেভাবে আন্দোলন সংগ্রাম ও লড়াই করতে হয়েছে। আগামী দিনেও তা অব্যাহত রাখতে হবে। বিএনপি ক্ষমতার রাজনীতি করেনা। দেশ ও জনগণের কল্যাণে কাজ করতে হবে বলেও উল্লেখ করেন তিনি।

তিনি আরো বলেন, স্বৈরাচার পতনের যেসব দল এক সাথে আন্দোলন ও সংগ্রাম করছে তাদের সাথে রাজনৈতিক মতবিরোধ থাকতে পারে। তবে বিএনপি চায় সবার আগে হাসিনার বিচার। গত ১৬ বছর হাসিনার অন্যায়ের বিরুদ্ধে বিএনপি আন্দোলন সংগ্রাম করছে, লড়াই করছে। কখনো অন্যায়ের কাছে মাথা নত করেনি। ভবিষ্যতেও করবেনা।

এ্যানি আরো বলেন, জুলাই আন্দোলনেও বিএনপি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। বিএনপির হাজার হাজার নেতাকর্মী গুম, খুনের শিকার হয়েছে। কিন্তু এতো কিছুর পরেও এখনো হাসিনার বিচার শুরু হয়নি। বিচারের কথা বার বার বলা হচ্ছে। আগামী দিনে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। অনেক ষড়যন্ত্র চলছে। কোন ষড়যন্ত্রেই কাজ হবেনা। ঐক্যবদ্ধ থেকে সবাইকে তা মোকাবেলা করে সামেেন এগিয়ে যেতে হবে।

স্বৈরাচার হাসিনা পতনের আন্দোলনে তথ্য উপদেষ্টা মাহফুজ আলম ও তার বাবা আজিজুর রহমানসহ পরিবারের সদস্যদের সাহসী ভূমিকার কথা উল্লেখ করেন তিনি। কিন্তু সম্প্রতি আজিজুর রহমান বাচ্চু মোল্লার সাথে যে ধরনের ঘটনা হয়েছে, এটা কোনভাবে মেনে নেয়া যায়না। এটা কাম্য নয়।

এসময় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব সাহাবুদ্দিন সাবু, জেলা ও উপজেলা বিএপির নেতারা।

এ ছাড়াও বক্তব্য রাখেন বাংলাদেশ লিবারেল ডেমোক্রেটিক পার্টির (বিএলডিপি) চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম, তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের বাবা বিএনপি নেতা আজিজুর রহমান বাচ্চু মোল্লা,সদর উপজেলা(পূর্ব) বিএনপির সভাপতি মাইন উদ্দিন চৌধুরী রিয়াজ ও জাতীয় নাগরিক পার্টি(এনসিপি) নেতা মাহাবুবুর রহমান প্রমুখ।

বাংলাদেশ সময়: ২২:২৬:৫৩   ২৬৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


দেশের অর্থনীতিতে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে ভেনামি চিংড়ি : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
ডিজিটাল নকলকে প্রতিহত করতে হবে: শিক্ষামন্ত্রী
দুর্যোগ মোকাবেলায় প্রস্তুত রাঙ্গামাটির ৪৪ আশ্রয়কেন্দ্র
‘কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে’
রাঙামাটিতে নিখোঁজের দুদিন পর নারীর লাশ উদ্ধার
সাংস্কৃতিক অঙ্গনকে দলীয়করণের মাধ্যমে ক্ষতিগ্রস্ত করা হয়েছে : সংস্কৃতি প্রতিমন্ত্রী
বান্দরবানে দুর্গম সীমান্ত এলাকায় বিজিবি’র মেডিকেল ক্যাম্পেইন
কক্সবাজারে মাতামুহুরী উপজেলা ও থানার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী
কক্সবাজার হবে নিরাপদ ও পরিবেশবান্ধব আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র : ভূমি প্রতিমন্ত্রী
যতক্ষণ প্রাণ থাকবে দেশ ও দেশের মানুষের জন্য কাজ করে যাব : প্রধানমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ