চাঁদপুরে ৩২ কেজি গাঁজাসহ যুবক আটক

প্রথম পাতা » চট্টগ্রাম » চাঁদপুরে ৩২ কেজি গাঁজাসহ যুবক আটক
রবিবার, ৬ এপ্রিল ২০২৫



চাঁদপুরে ৩২ কেজি গাঁজাসহ যুবক আটক

চাঁদপুরের মতলব উত্তরে ৩২ কেজি গাঁজা ও একটি প্রাইভেটকারসহ সৈকত হোসেন নামে এক যুবককে আটক করেছেন সেনাবাহিনীর সদস্যরা। শনিবার (৫ এপ্রিল) গভীর রাতে উপজেলার আমিরাবাদ এলাকা থেকে ওই যুবককে আটক করা হয়।

আটক সৈকত আলোচিত এবং পুলিশের তালিকাভুক্ত মাদক কারবারি। তার বাড়ি মতলব উত্তরে জানা গেছে।

চাঁদপুরে সেনাবাহিনীর অপারেশনাল অফিসার লে. জাবিদ হাসান জানান, ওই এলাকার সড়কে তল্লাশি চৌকিতে সেনাবাহিনী একটি প্রাইভেটকার থামাতে নির্দেশ দেন। এ সময় গাড়িতে তল্লাশি চালিয়ে একাধিক প্যাকেটে গাঁজার সন্ধান পাওয়া যায়।

পরে খোঁজ নিয়ে জানা যায়, সেই গাড়িতে সৈকত হোসেন নামে এক যুবক রয়েছেন।

প্রাথমিকভাবে সেনাবাহিনীর সদস্যদের কাছে তিনি স্বীকার করেন, অন্যত্র থেকে গাঁজার চালান নিয়ে মতলব উত্তরে এসেছেন। পরে ওই যুবককে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

ঘটনা সম্পর্কে মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রবিউল হক জানান, গাঁজাসহ আটক সৈকত হোসেন আলোচিত মাদক কারবারি। তার বিরুদ্ধে মতলব উত্তর থানায় মাদকদ্রব্য আইনে একাধিক মামলা রয়েছে। এবারও আরেকটি মামলা দেয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬:২৩:৩৫   ৩১৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


বান্দরবান শহরকে পরিবেশবান্ধব ও পরিচ্ছন্ন পর্যটন নগরীতে রূপ দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে -পার্বত্য মন্ত্রী
কুমিল্লা সীমান্তে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি আটক
ফোন ছিনিয়ে নেওয়ার সময় বাধা দেওয়ায় লাঠি দিয়ে অপ্রতিমের মাথায় আঘাত
তিতাস-২৮ উদ্বোধন: জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে দৈনিক সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস
বিরোধী দলের কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসতে চায় : পানিসম্পদ মন্ত্রী
আরাফাত রহমান কোকো ছিলেন ক্রীড়াপ্রেমী : কামরুল হুদা
প্রধানমন্ত্রীর দেওয়া বাড়িতে উঠলেন ফুটপাতে বাস করা গোলাপি বেগম
লক্ষ্মীপুরে তিন হোটেলে ১০ লাখ ২০ হাজার টাকা জরিমানা
২০ হাজার কিলোমিটার খাল পুনঃখনন করা হবে: পানিসম্পদমন্ত্রী
বান্দরবানকে পরিচ্ছন্ন ও পর্যটকবান্ধব করার গুরুত্বারোপ পার্বত্য মন্ত্রীর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ