বান্দরবানকে পরিচ্ছন্ন ও পর্যটকবান্ধব করার গুরুত্বারোপ পার্বত্য মন্ত্রীর

প্রথম পাতা » চট্টগ্রাম » বান্দরবানকে পরিচ্ছন্ন ও পর্যটকবান্ধব করার গুরুত্বারোপ পার্বত্য মন্ত্রীর
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬



বান্দরবানকে পরিচ্ছন্ন ও পর্যটকবান্ধব করার গুরুত্বারোপ পার্বত্য মন্ত্রীর

পার্বত্য চট্টগ্রামের পর্যটন সম্ভাবনাকে সর্বোচ্চ কাজে লাগাতে বান্দরবানকে একটি শতভাগ পরিচ্ছন্ন, নিরাপদ ও পর্যটকবান্ধব জেলা হিসেবে গড়ে তোলার ওপর জোর দিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্রু। পর্যটকদের কাছে জেলার ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরতে শহরের প্রবেশদ্বার থেকে শুরু করে প্রতিটি দর্শনীয় স্থানকে সুশৃঙ্খল ও দৃষ্টিনন্দন করার আহ্বান জানিয়েছেন তিনি।

আজ বান্দরবান জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে পর্যটন উন্নয়ন বিষয়ক এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী সাচিং প্রু এসব কথা বলেন।

পাহাড় ও সমতলের মানুষের মধ্যে সম্প্রীতির মেলবন্ধনের ওপর গুরুত্বারোপ করে মন্ত্রী বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জাতীয়তাবাদী দর্শন এবং বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের ‘রংধনু জাতি’ গঠনের যে স্বপ্ন, তা বাস্তবায়নে পার্বত্য অঞ্চলের বৈচিত্র্যময় জনগোষ্ঠী বড় ভূমিকা রাখতে পারে। এসময় তিনি রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানকে যুক্ত করে একটি সমন্বিত পর্যটন রুট চালুর বিশাল সম্ভাবনার কথা তুলে ধরেন।

আসন্ন অক্টোবর মাস থেকে পর্যটকদের ভিড় বাড়ার কথা উল্লেখ করে মন্ত্রী সংশ্লিষ্ট সবাইকে এখন থেকেই সার্বিক প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেন। বিশেষ করে জেলার প্রবেশমুখ কেরানীহাটসহ পার্শ্ববর্তী সড়কগুলো যানজটমুক্ত ও পরিষ্কার রাখার তাগিদ দেন তিনি।

পর্যটন সেবার মান নিয়ে মন্ত্রী সাচিং প্রু স্পষ্ট বার্তা দেন যে, হোটেল ও রেস্তোরাঁর রান্নাঘর থেকে শুরু করে আবাসিক কক্ষ এবং ওয়াশরুমে সর্বোচ্চ স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে হবে। পাশাপাশি খাবারসহ অন্যান্য সেবার মূল্য পর্যটকদের নাগালের মধ্যে রাখার নির্দেশ দেন তিনি।

ট্যুরিস্ট গাইডদের জেলার ‘দূত’ হিসেবে আখ্যায়িত করে মন্ত্রী বলেন, পর্যটকদের সাথে তাদের আচরণ ও যোগাযোগ দক্ষতা হতে হবে মার্জিত। বিদেশি পর্যটকদের সুবিধার্থে ইংরেজিতে দক্ষ গাইড তৈরির উদ্যোগ নেওয়ারও পরামর্শ দেন তিনি। পাহাড়ি রাস্তায় পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে চালকদের নিয়ন্ত্রিত গতিতে গাড়ি চালানোর ওপরও তিনি বিশেষ জোর দেন।

পরিশেষে মন্ত্রী স্মরণ করিয়ে দেন, পর্যটন খাতের এই আমূল পরিবর্তন কোনো একক সংস্থার পক্ষে সম্ভব নয়। প্রশাসন, ট্যুরিস্ট পুলিশ, পরিবহন ও হোটেল মালিক এবং স্থানীয় জনসাধারণের যৌথ প্রচেষ্টাতেই বান্দরবানকে একটি আদর্শ পর্যটন নগরী হিসেবে গড়ে তোলা সম্ভব।

বান্দরবানের জেলা প্রশাসক মোঃ সানিউল ফেরদৌসের সভাপতিত্বে আয়োজিত এই সভায় জেলা পুলিশ সুপার মোঃ ওহাবুল ইসলাম খন্দকারসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২২:৩৪:৩২   ৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


বান্দরবানকে পরিচ্ছন্ন ও পর্যটকবান্ধব করার গুরুত্বারোপ পার্বত্য মন্ত্রীর
শিক্ষার্থীদের চাকরিপ্রার্থী নয়, উদ্ভাবক হওয়ার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার
আগামীতে দেশ গড়ার মূল দায়িত্ব মেধাবী শিক্ষার্থীদের পালন করতে হবে - পার্বত্য মন্ত্রী
মাদক প্রতিরোধে বাস্তব পদক্ষেপ নিতে হবে : হুইপ আশরাফ উদ্দিন
দুর্নীতি সব সময় থাকবে, কম আর বেশি : পরিবেশমন্ত্রী
সংকটকালে সব দলের পররাষ্ট্রনীতি এক : হুইপ নিজান
জামায়াতে ইসলামী বারবার মানুষের সঙ্গে মোনাফেকি করছে : রিজভী
প্রধানমন্ত্রী স্রোতের বিরুদ্ধে গিয়ে আমাদের নিয়ে সাঁতার কাটছেন : গণপূর্তমন্ত্রী
হাসিনার আমলে বিরোধীদের বেঁচে থাকার অধিকার ছিল না: রিজভী
পার্বত্য শিক্ষার্থীদের স্বপ্ন যেন অসাধু ব্যক্তির কর্মকাণ্ডে নষ্ট না হয় : পার্বত্য মন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ