বেরোবিতে শহীদ আবু সাঈদ চত্বর পরিদর্শন করলেন প্রধান বিচারপতি

প্রথম পাতা » ছবি গ্যালারী » বেরোবিতে শহীদ আবু সাঈদ চত্বর পরিদর্শন করলেন প্রধান বিচারপতি
রবিবার, ৬ এপ্রিল ২০২৫



বেরোবিতে শহীদ আবু সাঈদ চত্বর পরিদর্শন করলেন প্রধান বিচারপতি

প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ আজ রোববার দুপুরে রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ১ নম্বর গেটের সামনে ‘শহীদ আবু সাঈদ চত্বর’ পরিদর্শন করেছেন।

প্রধান বিচারপতি বেরোবি ক্যাম্পাসে পৌঁছলে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী।

এ সময় প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী শহীদ আবু সাঈদের স্মৃতি বিজড়িত স্থান পরিদর্শন করেন।

এছাড়া এ সময় তিনি (প্রধান বিচারপতি) শহীদ আবু সাঈদের সহপাঠী ও সতীর্থদের কাছ থেকে বৈষম্যবিরোধী আন্দোলনের স্মৃতিকথা শোনেন এবং জুলাই বিপ্লব নিয়ে ছাত্রদের সাথে আলোচনা করেন।

২০২৪ সালের ১৬ জুলাই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর গেটের সামনে শহীদ আবু সাঈদের বীরত্বপূর্ণ সাহস ও দেশের জন্য প্রাণ বিসর্জন দেওয়ার ঘটনা সারাবিশ্ব বিবেককে নাড়া দেয়। আবু সাঈদের এই আত্মত্যাগের ধারাবাহিকতায় স্বৈরাচারের পতন ত্বরান্বিত হয়।

প্রধান বিচারপতি রংপুরে আবু সাঈদের বীরত্বগাঁথা শহীদের কথা প্রত্যক্ষদর্শীদের কাছে শোনেন। এ সময় সাংবাদিকদের সঙ্গেও কথা বলেন প্রধান বিচারপতি।

প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ শহীদ আবু সাঈদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান। এ সময় বেরোবি উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী শহীদ আবু সাঈদ স্মরণে বিশ্ববিদ্যালয় প্রশাসন কর্তৃক গৃহীত বিভিন্ন কর্মকাণ্ড সম্পর্কে প্রধান বিচারপতিকে অবহিত করেন।

এ সময় বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার ড. মো. হারুন-অর রশিদ, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক প্রফেসর ড. মো. ইলিয়াছ প্রামানিক, প্রক্টর ড. মো. ফেরদৌস রহমানসহ শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ রংপুর বিভাগের বিভিন্ন জেলায় কর্মরত বিচারকদের সাথে মতবিনিময় এবং ইউএনডিপি আয়োজিত সেমিনারসহ অন্যান্য কর্মসূচিতে অংশগ্রহণের জন্য ৫ দিনের সফরে গত শনিবার থেকে রংপুরে অবস্থান করছেন।

বাংলাদেশ সময়: ২০:৪৭:০৪   ৩২৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


জামালপুরে ব্রিজ ভেঙে ব্রহ্মপুত্রে শতাধিক আহত, চার শিশুর মৃত্যু
দুইবার এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত ড্র নিয়ে মাঠ ছাড়ল ইউনাইটেড
নড়াইলে ঈদের দিন ঘুরতে বেরিয়ে প্রাণ গেলে যুবকের
সংসদ ভবনে পবিত্র ঈদ-উল-ফিতরের জামাত অনুষ্ঠিত
কূটনীতিকদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় প্রধানমন্ত্রীর
ঐক্যবদ্ধভাবে দেশকে আরও এগিয়ে নিয়ে যাওয়াই হোক আজকের প্রকৃত আনন্দ: স্বরাষ্ট্রমন্ত্রী
দল-মত নির্বিশেষে সকলে মিলে দেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর
গত এক মাসে দ্রব্যমূল্য স্থিতিশীল ছিল : বাণিজ্যমন্ত্রী
জুলাই সনদকে অস্বীকার করার সুযোগ নেই : নাহিদ ইসলাম
একসঙ্গে ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ