কিছু রাজনৈতিক দল টাকার লো‌ভে আ.লীগকে ফিরিয়ে আনতে চাইছে

প্রথম পাতা » ছবি গ্যালারী » কিছু রাজনৈতিক দল টাকার লো‌ভে আ.লীগকে ফিরিয়ে আনতে চাইছে
রবিবার, ৬ এপ্রিল ২০২৫



কিছু রাজনৈতিক দল টাকার লো‌ভে আ.লীগকে ফিরিয়ে আনতে চাইছে

বিএন‌পির স্থায়ী ক‌মি‌টির সদস‌্য নজরুল ইসলাম খান বলেছেন, কিছু মানুষ ও রাজনৈতিক দল টাকার লো‌ভে আওয়ামী লীগকে দেশে ফিরিয়ে আনতে চাইছে। এরা রক্তের সঙ্গে বেইমানি করতে চাইছে।

রোববার (৬ মার্চ) বিকেলে টাঙ্গাইলের গোপালপুরে সূতি ভিএম পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত কারা নির্যাতিত নেতা আব্দুস ছালাম মিন্টুর গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নজরুল ইসলাম খান বলেন, আব্দুস ছালাম পিন্টুকে গত ১৭ আগস্ট মৃত্যুদণ্ড নিশ্চিত করে ২১ আগস্ট আওয়ামী লীগ আনন্দ উল্লাস করতে চেয়েছিল। কিন্তু আল্লাহর রহমতে তা করতে পারেনি। আওয়ামী লীগ নিজেরাই পাপের শাস্তি ভোগ করছে। দেশ থেকে পালিয়ে গেছে।

তি‌নি আরও ব‌লেন, আপনাদের কৌশল আমরা বুঝি, আপনারা সংস্কারের নামে দল গুছানোর সময় নিচ্ছেন তা বললেই হয়। বিএনপি অনেক আগেই এই সংস্কারের কথা বলেছে। তাই যারা বলেন সংস্কার করবেন তারা এই চিন্তা বাদ দিয়ে নির্বাচনের পথে আসেন।

এ সময় সংবর্ধিত অতিথি বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু বলেন, উনারা আমাকে বিনা কারণে ১৭ বছর কারাবরণ করিয়েছে। আল্লাহর রহমত থাকার কারণে আমার প্রিয় গোপালপুরের মাটিতে আবার দেখা হলো। আমার পাশ থেকে নিয়ে গিয়ে নিজামীকে ফাঁসি দেওয়া হয়েছে। চিকিৎসার নামে দেলাওয়ার হোসেন সাঈদীকে হত্যা করা হয়েছে। আমাকেও তাই করতে চেয়েছিল। কিন্তু পারেনি। শহীদদের রক্তের সাথে বেইমানি করা যাবে না। আমরা জুলাই আন্দোলনের সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানাই।

বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেন, কে বলেছে জনগণ নির্বাচন চায় না? আপনারা দেখে যান গোপালপুরের মানুষ নির্বাচন চায়। তাই বলতে চাই অতিদ্রুত নির্বাচন দিন।

গোপালপুর উপজেলা বিএনপির সভাপতি খন্দকার জাহাঙ্গীর আলম রুবেলের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সাংস্কৃতিক সম্পাদক সাঈদ সোহরাব, নির্বাহী সদস্য এসএম ওবায়দুল হক নাসির, অ্যাডভোকেট মোহাম্মদ আলী, টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহিন, সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল, সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু প্রমুখ।

বাংলাদেশ সময়: ২১:০১:২৭   ২৫২ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
সরিষাবাড়ীতে কৃষকদলের নেতা ইয়াবাসহ গ্রেফতার
সাভারে ক্রিপ্টোকারেন্সি লেনদেনের অভিযোগে ৪ জন গ্রেফতার
সুনামগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শন করেছেন সিলেট রেঞ্জের ডিআইজি
হাজারো ডিসেম্বর চলে যাবে হাসিনা দেশে ফিরবে না : রাশেদ খান
জামায়াত জুলাইকে ধারণ করে না, বিএনপির এমন অভিযোগ হাস্যকর: গোলাম পরওয়ার
ইশরাকের হাতে অস্ত্রটা না থাকলে ভালো হতো, কাজকে নেগেটিভ বলার সুযোগ নেই: জামায়াত আমির
এ দেশ, এ মাটিতে সবার অধিকার সমান : সমাজকল্যাণমন্ত্রী
বিএনপি নেতাকর্মীরা সকল ধর্মের মানুষের সঙ্গে অভিন্ন - স্থানীয় সরকারমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ