কোনো সরকার যেন ইন্টারনেট বন্ধ করতে না পারে সে ব্যবস্থা করা হচ্ছে

প্রথম পাতা » অর্থনীতি » কোনো সরকার যেন ইন্টারনেট বন্ধ করতে না পারে সে ব্যবস্থা করা হচ্ছে
সোমবার, ৭ এপ্রিল ২০২৫



কোনো সরকার যেন ইন্টারনেট বন্ধ করতে না পারে সে ব্যবস্থা করা হচ্ছে

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব বলেছেন, কোনো সরকার যেন ইন্টারনেট বন্ধ করতে না পারে, সে বিষয়ে ব্যবস্থা নেওয়া হচ্ছে। একইসঙ্গে ইন্টারনেটের দাম কমাতে বেশকিছু দৃশ্যমান পদক্ষেপ নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, বর্তমান সরকার ইন্টারনেটের অবাধ প্রবাহ বজায় রাখতে বদ্ধপরিকর। ভবিষ্যতে যেন কোনো সরকারের পক্ষ থেকে ইন্টারনেট বন্ধ করা না হয় তার ওপর নির্দিষ্ট নীতিমালা ও আইন তৈরি হচ্ছে।

সোমবার (৭ এপ্রিল) রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে বাংলাদেশ বিনিয়োগ সম্মেলন - ২০২৫ এর উদ্বোধনী পর্বে এসব কথা বলেন ফয়েজ আহমদ তৈয়্যব।

বিশেষ সহকারী বলেন, বর্তমান সরকারের লক্ষ্য হলো ডিজিটাল বাংলাদেশের উন্নয়ন নিশ্চিত করা এবং ইন্টারনেটের অবাধ প্রবাহ বজায় রাখা। এক্ষেত্রে চারটি বিষয়কে প্রাধান্য দেওয়া হচ্ছে, যাতে দেশের টেলিযোগাযোগ এবং তথ্যপ্রযুক্তি খাত আরও শক্তিশালী এবং সুরক্ষিত হতে পারে।

তিনি আশা প্রকাশ করে বলেন, এসব উদ্যোগের মাধ্যমে দেশের প্রযুক্তি খাত আরও উন্নত হবে এবং বিনিয়োগকারীদের জন্য এটি একটি নিরাপদ পরিবেশ সৃষ্টি করবে। সরকার দেশি-বিদেশি বিনিয়োগকারীদের নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন ধরনের প্রযুক্তি সমাধান এবং সহায়ক নীতি প্রণয়ন করছে, যাতে তারা বাংলাদেশে তাদের বিনিয়োগ আরও সহজে ও সুরক্ষিতভাবে করতে পারে।

এসময় বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরীসহ উদ্যোক্তা এবং আন্তর্জাতিক বিনিয়োগকারীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৪:২৯:৫৭   ৩০৩ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অর্থনীতি’র আরও খবর


মূল্যস্ফীতি কমানো, বিকল্প অর্থায়ন ও সংস্কারে অর্থনীতি ঘুরে দাঁড়াচ্ছে : অর্থমন্ত্রী
উপকূলের মানুষের জীবনমান উন্নয়নে ২০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক
চট্টগ্রামকে আঞ্চলিক অর্থনৈতিক কেন্দ্র করতে চায় সরকার : অর্থমন্ত্রী
আগামী সপ্তাহে বাজারে আসছে নতুন টাকা
যুক্তরাজ্যে বাংলাদেশের পোশাক রপ্তানি বেড়েছে ৬.৯২ শতাংশ
ফেব্রুয়ারির মধ্যে আইএমএফের নতুন প্রোগ্রামে ঢুকতে যাচ্ছে বাংলাদেশ: অর্থমন্ত্রী
ডিসেম্বরের মধ্যেই বাংলাদেশ-দক্ষিণ কোরিয়া সিইপিএ খসড়া চূড়ান্তের লক্ষ্য
আলিবাবার ভেরিফায়েড সাপ্লায়ার হলো রিমার্ক, যুক্ত হচ্ছে ১ হাজারের বেশি পণ্য
২২৩ টাকা বাড়ল ১২ কেজি এলপিজির দাম
ডিসেম্বরে ঢাকায় বসছে দুই দিনব্যাপী এনআরবি ওয়ার্ল্ড সামিট

News 2 Narayanganj News Archive

আর্কাইভ