বিয়ে করলেন অভিনয়শিল্পী জামিল-মুনমুন

প্রথম পাতা » ছবি গ্যালারী » বিয়ে করলেন অভিনয়শিল্পী জামিল-মুনমুন
সোমবার, ৭ এপ্রিল ২০২৫



বিয়ে করলেন অভিনয়শিল্পী জামিল-মুনমুন

ছোট পর্দার পরিচিত মুখ অভিনেতা জামিল হোসেন এবং অভিনেত্রী মুনমুন আহমেদ মুন বিয়ে করেছেন। দুই পরিবারের সদস্য আর ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে তাদের বিয়ে সম্পন্ন হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে এ দুই অভিনয়শিল্পীর বিয়ের খবর প্রকাশ করেন অভিনেত্রী মনিরা মিঠু। রোববার (৬ এপ্রিল) ফেসবুকে জামিল ও মুনমুনের বিয়ের একটি ভিডিও আপলোড করেন তিনি।

ভিডিওতে দেখা যায়, লাল শাড়িতে কনে সেজেছেন মুনমুন। সাদা আর সোনালী রংয়ের শেরওয়ানি পরে বর সেজেছেন জামিল।

এ ভিডিওর ক্যাপশনে অভিনেত্রী মিঠু লেখেন, আমাদের প্রিয় জামিল-মুনমুনের বিয়ে হলো। বর-কনের জন্য সবাই অন্তর থেকে দোয়া করবেন।

রোববার (৬ এপ্রিল) রাতে রাজধানীর একটি রেস্তোরাঁয় বিয়ের আসর বসে জামিল ও মুনমুনের। বিয়ের পর শুভাকাঙ্ক্ষীদের শুভেচ্ছা ও ভালোবাসায় ভাসছেন এ নতুন জুটি।

অল্প সময়ের মধ্যে টিভি নাটকে অভিনয় করে দর্শক পরিচিতি পান মুনমুন। অন্যদিকে ভারতীয় টিভি রিয়েলিটি শো ‘মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার-৬’-এর চূড়ান্ত পর্বের প্রতিযোগী হয়ে দর্শক নজরে পড়েন জামিল।

এরপর অভিনয়ে ক্যারিয়ার গড়েন। নাটক, টেলিফিল্মের পাশাপাশি ‘আয়নাবাজি’, ‘ভালোবাসা আজকাল’সহ বেশ কিছু সিনেমায় কাজ করেছেন এ অভিনেতা।

বাংলাদেশ সময়: ১৪:৩৩:২৮   ৩২৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ত্রয়োদশ জাতীয় সংসদের যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত
চলছে তালিকা যাচাই-বাছাই, বাদ যাবে অমুক্তিযোদ্ধাদের নাম
সরকারকে ঝামেলায় ফেলতে পতিত দোসররা অপচেষ্টা চালাচ্ছে
হাম ও রুবেলা প্রতিরোধে টিকাদান কার্যক্রম পরিদর্শন করলেন যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত
বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম দ্রুত বাস্তবায়নে বিশ্বব্যাংকের প্রতিনিধিদলকে আহ্বান
শ্রমিকের অধিকার ও শোভন কাজ নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : শ্রমমন্ত্রী
পার্বত্যমন্ত্রী সাচিং প্রুর সঙ্গে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
রসায়নে নোবেল জিতলেন হেনরি ও কেনসো
একনেকে ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ