সোনারগাঁও সরকারি কলেজে বিদ্যুস্পৃষ্টে মিস্ত্রির মৃত্যু, আহত ১

প্রথম পাতা » ছবি গ্যালারী » সোনারগাঁও সরকারি কলেজে বিদ্যুস্পৃষ্টে মিস্ত্রির মৃত্যু, আহত ১
সোমবার, ৭ এপ্রিল ২০২৫



সোনারগাঁও সরকারি কলেজে বিদ্যুস্পৃষ্টে মিস্ত্রির মৃত্যু, আহত ১

সোনারগাঁও সরকারি কলেজে পানির মোটরলাইনে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে আমির হোসেন নামের এক মিস্ত্রির মৃত্যু হয়েছে। সোমবার (৭ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। এসময় আরেক সহযোগী গুরুতর আহত হয়।

নিহত আমির হোসেন (৪৫) একই উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের দমদমা গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে। আহত সহযোগী শরীফ একই এলাকার সুরুজ্জামানের ছেলে।

সোনারগাঁ সরকারি কলেজের অধ্যক্ষ আবুল কালাম গণমাধ্যমকে জানায়, কলেজে পানির মোটর লাইনে বৈদ্যুতিক কাজ করতে গিয়ে দুইজন মিস্ত্রি বিদ্যুতায়িত হয়েছে। ঘটনাস্থলেই একজন মারা যান। আহত আরেকজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তাৎতক্ষনিক থানা পুলিশকে অবগত করা হয়েছে।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মফিজুর রহমান বলেন, কলেজ কর্তৃপক্ষের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে কলেজ কর্তৃপক্ষের ভাষ্যমতে পানির মোটর ঠিক করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলে একজন মারা যান। আরেকজনকে গুরুত্বর আহত অবস্থায় স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। মরদেহটি উদ্ধার করা হয়েছে। পরিবার থেকে বিনা ময়নাতদন্তে মরদেহটি হস্তান্তর করার আবেদন করেছেন। প্রয়োজন সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

বাংলাদেশ সময়: ২২:২৯:১৮   ৪১৪ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসে এই দিনে
আল কোরআন ও আল হাদিস
ভঙ্গুর অর্থনীতি পেয়েছে সরকার, চাপে নিম্নবিত্ত-মধ্যবিত্ত: উপদেষ্টা তিতুমীর
কক্সবাজার সৈকতে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২
ক্ষুদ্র জাতিগোষ্ঠীর জন্য স্মরণীয় কাজ করতে চাই : ফকির মাহবুব আনাম
রশিদ খানের ঘূর্ণিতে ১৬০ রানেই শেষ বাংলাদেশ
নারায়ণগঞ্জে দুর্গাপূজায় এখন পর্যন্ত অপ্রীতিকর ঘটনা ঘটেনি: জেলা প্রশাসক
দুর্গাপূজায় সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে বাংলাদেশ: বিভাগীয় কমিশনার
ফ্যাসিস্ট ও গুপ্তরা বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত : জহির উদ্দিন স্বপন
মহাসমারোহে দুর্গাপূজা উদযাপন সরকারের সাফল্য : প্রিন্স

News 2 Narayanganj News Archive

আর্কাইভ