কিছু মানুষের জন্ম হয়েছে পেছনে থেকে সমালোচনা করার জন্য: ডিসি

প্রথম পাতা » ছবি গ্যালারী » কিছু মানুষের জন্ম হয়েছে পেছনে থেকে সমালোচনা করার জন্য: ডিসি
মঙ্গলবার, ৮ এপ্রিল ২০২৫



কিছু মানুষের জন্ম হয়েছে পেছনে থেকে সমালোচনা করার জন্য: ডিসি

জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, ‘আমাদের মন টাকে বড় করতে হবে। সবাই মিলে কাজের মাধ্যমে দেশের কল্যাণ বয়ে আনা সম্ভব। কিছু মানুষের জন্ম হয়েছে কাজ না করে পেছনে থেকে সমালোচনা করার জন্য। যারা এ স্নানোৎসবের জন্য অক্লান্ত পরিশ্রম করেছে, আমরা ভাবছি তাদেরকে সম্মাননা দিব।’

মঙ্গলবার (৮ এপ্রিল) দুপুর সাড়ে ১২টায় ডিসি-এসপির সাথে শুভেচ্ছা বিনিময় করে স্নানোৎসব উদযাপন ফ্রন্টের নেতৃবৃন্দরা। ডিসি ও এসপি অফিসে এ শুভেচ্ছা বিনিময়কালে এ কথা বলেন ডিসি জাহিদুল ইসলাম। এসময় স্নানোৎসব উদযাপন ফ্রন্টের নেতারা ডিসি ও এসপির কাছে বৃক্ষ ও হস্তশিল্পের চিত্র উপহার দিয়ে স্নানোৎসব পরবর্তী শুভেচ্ছা বিনিময় করেন।

স্নানোৎসব কমিটির উপদেষ্টা ও মহাতীর্থ লাঙ্গলবন্দ স্নানোৎসব উদযাপন ফ্রন্টের প্রধান উপদেষ্টা ননী গোপাল সাহা বলেন, ‘সনাতনী সমাজে শৃঙ্খলা ফেরাতে গঠনমূলক কাজ করতে হবে। ছোটবড় সবাইকে সম্মান দিয়ে চলতে হবে। যোগ্যতা অনুযায়ী দায়িত্ব নিয়ে কাজ করতে হবে। তবেই সামাজিক সংগঠনের সুফল সমাজের মানুষ ভোগ করতে পারবে।’

স্নানোৎসব কমিটির উপদেষ্টা শংকর সাহা বলেন, ‘নবীন প্রবীন মিলে সমাজের জন্য কাজ করলে সমাজটা অনেক সুন্দর হবে। থাকবে না ভেদাভেদ বৈষম্য।’

স্নানোৎসব উদযাপন ফ্রন্টের সাধারণ সম্পাদক জয় কে রায় চৌধুরী বাপ্পি বলেন, ‘সমাজে কাজের প্রতিযোগিতা টা যেন সকলের অংশগ্রহণমূলক হয় এবং ধর্মীয় প্রতিযোগিতা যেন না হয়। আমরা সামাজিক জীব, এ সমাজকে সুন্দর করে রাখার দায়িত্ব আপনার আমার সকলের।’

স্নানোৎসব কমিটির উপদেষ্টা ও জেলা কল্যাণ ফ্রন্টের আহ্বায়ক এডভোকেট রাজিব মন্ডল বলেন, ‘আমরা মাঠে আছি, সৃষ্টিকর্তা চাইলে আমরাই মাঠে থাকব। আমরা কাজ করে সততা দিয়ে সমাজে সামাজিক সংগঠনের গুরুত্ব প্রমাণ করে দিব।’

এ সময় স্নানোৎসব উদযাপন ফ্রন্টের নেতাকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন কল্যাণ ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক খোকন সাহা, স্নানোৎসব উদযাপন ফ্রন্টের সহ-সভাপতি ও জেলা হিন্দু মহাজোটের সভাপতি এডভোকেট রণজিৎ দে, স্নানোৎসব উদযাপন ফ্রন্টের সহ-সভাপতি ও হিন্দু মহাজোটের প্রেসিডিয়াম মেম্বার অভয় কুমার রায়, স্নানোৎসব উদযাপন ফ্রন্টের যুগ্ম সম্পাদক জনি ভৌমিক, দপ্তর সম্পাদক রিপন দাসসহ প্রমুখ।

বাংলাদেশ সময়: ২২:২৭:২৫   ৩৩৯ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


‘গুলশানের চামেলি’ ছাড়ার গুঞ্জনে ক্ষুব্ধ মধুমিতা
বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের যৌথ মহড়া ‘কোপ সাউথ ২০২৬’ শুরু
১৩ বছরে রাজনৈতিক সহিংসতায় নিহত ৭৪৬, আহত ৪৬ হাজারের বেশি: টিআইবি
মা শ্রীদেবীর ‘নাগিনা’ চরিত্রে হ্যালোউইনে জাহ্নবীর বিশেষ শ্রদ্ধা
পেনাল্টি মিস কেইনের, ডর্টমুন্ডের সঙ্গে বায়ার্নের ড্র
ডিসেম্বরে ঢাকায় বসছে দুই দিনব্যাপী এনআরবি ওয়ার্ল্ড সামিট
ক্ষমতার অপব্যবহার না করে পেশাদারিত্ব বজায় রাখার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর
পটুয়াখালীতে যুব উদ্যোক্তাদের ৫ লাখ ২০ হাজার টাকার ঋণ বিতরণ
সার ব্যবস্থাপনায় অনিয়ম হলে বিধি অনুযায়ী ব্যবস্থা: কৃষিমন্ত্রী
তৈরি পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে ৬ সদস্যের বোর্ড গঠন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ