সোনারগাঁয়ে নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

প্রথম পাতা » ছবি গ্যালারী » সোনারগাঁয়ে নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
মঙ্গলবার, ৮ এপ্রিল ২০২৫



সোনারগাঁয়ে নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

সোনারগাঁয়ে জাতীয়ভাবে চৈত্র সংক্রান্তি ও বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৮ এপ্রিল) সকালে সোনারগাঁ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ সভা আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথি বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা রহমান বলেন, ‘আমাদের নিজস্ব ঐতিহ্য ও সংস্কৃতিকে ভালোবাসতে হবে, এবং সম্প্রীতির মাধ্যমে সকলের সাথে একত্রিত হয়ে আমাদের সংস্কৃতি তুলে ধরতে হবে। আমরা যদি নিজেদের মধ্যে ভাগাভাগি হয়ে যাই, তাহলে আমাদের সংস্কৃতিকে ঠিকভাবে তুলে ধরতে পারবো না। আমাদের আগামীর প্রজন্মের কাছে বাংলা নববর্ষের মাধ্যমে আমাদের সঠিক সংস্কৃতিকে তুলে ধরতে হবে। বৈশাখী অনুষ্ঠানে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে, সে জন্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সতর্ক থাকতে হবে।’

এ সময়, সভায় উপস্থিত বিভিন্ন কর্মকর্তারা সোনারগাঁয়ের ঐতিহ্য তুলে ধরতে বাংলা নববর্ষ উদযাপনের জন্য একত্রিত হওয়ার আশাবাদ ব্যক্ত করেন। ইউএনও ফারজানা রহমান সকলের সহযোগিতা কামনা করেন।

এছাড়া, সভায় জানানো হয়, বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ১০টি ইউনিয়নে মঙ্গল শোভাযাত্রা ও বৈশাখী মেলার আয়োজন করা হবে। সভায় আইন-শৃঙ্খলা রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথা বলা হয় এবং মঙ্গল শোভাযাত্রায় গুরুত্বারোপ করা হয়।

সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা রহমানের সভাপতিত্বে এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মনজুরুল মোরশেদের সঞ্চালনায় উপস্থিত ছিলেন সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মফিজুর রহমান, নির্বাচন কর্মকর্তা শাহিনা ইসলাম চৌধুরী, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহমুদা আক্তার, মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন সুলতানা, ডেভেলপমেন্ট ফ্যাসিলিটেটর শাহানারা আঁচলসহ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্যানেল চেয়ারম্যানগণ।

বাংলাদেশ সময়: ২২:৩২:২৯   ৩৪৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
শিক্ষা প্রতিষ্ঠান হলো জ্ঞানের বাতিঘর : তথ্যমন্ত্রী
ঐক্যবদ্ধ উদ্যোগেই গড়ে উঠবে প্রত্যাশিত নারায়ণগঞ্জ: মামুন মাহমুদ
চাষাঢ়া-পঞ্চবটী সড়কের দ্রুত সংস্কার ও সম্প্রসারণের দাবি হাতেমের
রথযাত্রা উপলক্ষ্যে হিন্দু ধর্মীয় নেতাদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময় সভা
আদর্শ শিক্ষকের অভাবে বাড়ছে মাদক: রিজভী
রাজশাহীকে গুরুত্বপূর্ণ অর্থনৈতিক হাব হিসেবে গড়ে তোলা হবে : ভূমিমন্ত্রী
চলতি সংসদ অধিবেশনেই সংবিধান সংস্কার কমিশন গঠন করতে হবে: গোলাম পরওয়ার
গণভোট বাস্তবায়নে সরকারকে বাধ্য করা হবে: ডা. শফিকুর রহমান
ঝুঁকিপূর্ণ পরিবারগুলোকে পর্যায়ক্রমে স্থায়ীভাবে পুনর্বাসন করা হবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ