ডিসেম্বরের মধ্যে নির্বাচনের রোডম্যাপের জন্য প্রধান উপদেষ্টার সাক্ষাৎ চায় বিএনপি

প্রথম পাতা » ছবি গ্যালারী » ডিসেম্বরের মধ্যে নির্বাচনের রোডম্যাপের জন্য প্রধান উপদেষ্টার সাক্ষাৎ চায় বিএনপি
বুধবার, ৯ এপ্রিল ২০২৫



ডিসেম্বরের মধ্যে নির্বাচনের রোডম্যাপের জন্য প্রধান উপদেষ্টার সাক্ষাৎ চায় বিএনপি

ডিসেম্বরের মধ্যে নির্বাচনের রোডম্যাপ ঘোষণার জন্য অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে আলোচনায় বসতে চাইছে বিএনপি। এজন্য তাদের পক্ষ থেকে প্রধান উপদেষ্টা সময় চাওয়া হয়েছে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।

বুধবার (৯ এপ্রিল) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে স্থায়ী কমিটির বৈঠক নিয়ে সাংবাদিকদের সঙ্গে অনানুষ্ঠানিক আলোচনায় এ তথ্য জানান তিনি।

সালাহউদ্দিন আহমেদ বলেন, নির্বাচনের সুস্পষ্ট রোডম্যাপ ছাড়াও বিভিন্ন ইস্যুতে আলোচনার জন্য প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের সময় চেয়েছে বিএনপি। ড. ইউনূসের সঙ্গে আলোচনার পরই পরবর্তী সিদ্ধান্ত নেবে দল।

তিনি বলেন, নির্বাচন নিয়ে সৃষ্ট ধোঁয়াশা কাটাতে সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা জরুরি।

বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য আরও বলেন, আমাদের সংবিধান সংক্রান্ত প্রস্তাবনায় রাষ্ট্রের ভারসাম্য রক্ষা গুরুত্ব পেয়েছে। পঞ্চদশ সংশোধনীর পূর্বাবস্থা বহাল চায় বিএনপি। কিন্তু ধর্মনিরপেক্ষতা বাতিলের বিষয়ে কোনো প্রস্তাবনা দেওয়া হয়নি। এ নিয়ে ভুল ব্যাখ্যা দেওয়া হয়েছে।

বিএনপি জরুরি অবস্থা জারির প্রস্তাবনার পক্ষে নয় বলেও এ সময় দাবি করেছেন সালাহউদ্দিন আহমেদ।

বাংলাদেশ সময়: ১৬:০৫:০৯   ২৯১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


মেগা প্রকল্প থেকে মেগা লুটের আগ্রহ এই সরকারের নেই : জোনায়েদ সাকি
রূপকথার যাত্রা অব্যাহত রেখে নক আউটে কেপ ভার্দে, প্রতিপক্ষ আর্জেন্টিনা
ইরাককে উড়িয়ে দিয়ে বিশ্বকাপের আশা টিকিয়ে রাখলো সেনেগাল
‘সম্পর্ক ও নারী’ নিয়ে ইঙ্গিতপূর্ণ সামান্থার মন্তব্য নেটদুনিয়ায় ভাইরাল
ঝিনাইদহে জেলা পরিষদ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু
ফরিদপুরে প্রায় ৯শ বোতল স্কাফ সিরাপসহ আটক একজন
আদালত চত্বর থেকে চুরি হওয়া গাড়িসহ চোর চক্রের ৩ সদস্য গ্রেফতার
মিশরকে দুইয়ে ঠেলে গ্রুপসেরা হয়েই নকআউটে বেলজিয়াম
ডেম্বেলের হ্যাটট্রিকে নরওয়েকে বিধ্বস্ত করেছে ফ্রান্স
শরীরচর্চা ও খেলাধুলার মাধ্যমে সুস্থ ও সক্রিয় জীবনধারা গড়ে তোলা প্রয়োজন : সেনাপ্রধান

News 2 Narayanganj News Archive

আর্কাইভ