এবারের বাংলা নববর্ষ বিশ্বের শান্তি কামনায় উদযাপিত হবে : সংস্কৃতি উপদেষ্টা

প্রথম পাতা » ছবি গ্যালারী » এবারের বাংলা নববর্ষ বিশ্বের শান্তি কামনায় উদযাপিত হবে : সংস্কৃতি উপদেষ্টা
বুধবার, ৯ এপ্রিল ২০২৫



এবারের বাংলা নববর্ষ বিশ্বের শান্তি কামনায় উদযাপিত হবে : সংস্কৃতি উপদেষ্টা

এবারের বাংলা নববর্ষে বাংলাদেশসহ সারা বিশ্বের জন্য শান্তি কামনা করে উৎসব উদযাপন হবে বলে জানিয়েছেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।

বুধবার দুপুরে, বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা সেমিনার কক্ষে চৈত্র সংক্রান্তি ও নববর্ষ ১৪৩২ উদযাপন উপলক্ষ্যে বিস্তারিত কর্মসূচি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন ‘বিশ্বের একটা দেশ ফিলিস্তিন। সেখানে যেভাবে গণহত্যা চলছে, এই পরিস্থিতিতে শুধুমাত্র দেশের জন্য শুভ কামনা করে নববর্ষ উদযাপন করতে পারি না। তাই আমরা সারা বিশ্বের শান্তি কামনা করে এবারের নববর্ষ বা বৈশাখের অনুষ্ঠান উদযাপন করব।

ফারুকী বলেন, এবারের মঙ্গলসভা যাত্রায় ২শ’ জন বাংলাদেশ ব্যান্ড তারকা উপস্থিত থাকবে। সেখানে ‘ফ্রম দ্য রিভার টু দ্য সি’ - এ গান গেয়ে শোভাযাত্রা শুরু হবে। আশা করছি পাঁচশো মিউজিশিয়ান এতে যোগ দিবেন।

তিনি বলেন, সারাদেশে নানাবয়সী মিউজিশিয়ানরা ছড়িয়ে ছিটিয়ে আছে। তারা তাদের গিটার ও একটি প্যালেস্টাইনের পতাকা নিয়ে নববর্ষে সারা বিশ্বের জন্য শান্তি কামনা করে শোভাযাত্রায় অংশ নিতে পারেন।

এছাড়াও শোভাযাত্রায় যারা মিউজিশিয়ান আছেন, তাদের অংশ নেয়ার আহ্বান জানান তিনি।

বাংলা ব্যান্ড মিউজিশিয়ানস ও বাংলাদেশ শিল্পকলা একাডেমি এই সংবাদ সম্মেলনের আয়োজন করেছে।

সংবাদ সম্মেলনে বাংলা ব্যান্ড মিউজিশিয়ানসের পক্ষ থেকে ওয়ারফেজ ব্যান্ডের সদস্য শেখ মনিরুল আলম টিপু বলেন, চৈত্র সংক্রান্তি ও নববর্ষকে কেন্দ্র করে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যে উদ্যোগ গ্রহণ করেছে তা নিঃসন্দেহ আশাবহ। এবছর চৈত্র সংক্রান্তি ও নববর্ষের শোভাযাত্রা আরো বড় পরিসরে ও বৈচিত্র্যপূর্ণ করার লক্ষ্যে কিছু আকর্ষণীয় ও ভিন্ন আয়োজন রয়েছে যার অন্যতম তারুণ্য নির্ভর ব্যান্ড সংগীতের স্বতঃস্ফূর্ত উপস্থিতি আর সময়োপযোগী ও ভিন্ন কিছু বার্তা নিয়ে শোভাযাত্রায় শতাধিক শিল্পী হাজির হবে।

একাডেমি সূত্র জানায়, চৈত্র সংক্রান্তি ও নববর্ষ ১৪৩২ বাংলা ব্যান্ড মিউজিশিয়ানসের বিশেষ কিছু আয়োজনের ঘোষণা দেওয়া হয়। যা এই প্রথমবারের মতো নববর্ষে উপস্থাপিত হবে। এবছর চৈত্র সংক্রান্তি ও নববর্ষের শোভাযাত্রা আরো বড় পরিসরে ও বৈচিত্র্যপূর্ণ করার লক্ষ্যে কিছু আকর্ষণীয় ও ভিন্ন আয়োজন রয়েছে যার অন্যতম তারুণ্য নির্ভর ব্যান্ড সংগীতের স্বতঃস্ফূর্ত উপস্থিতি আর সময়োপযোগী ও ভিন্ন কিছু বার্তা নিয়ে শোভাযাত্রায় শিল্পীদের অংশগ্রহণ।

বাংলাদেশ সময়: ১৭:০৭:২৮   ২১৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
বন্দরে বিকাশ কর্মীকে ফাঁকা গুলি করে টাকা ছিনতাই
হজ যাত্রীরা যাতে হয়রানির শিকার না হয় সেদিকে খেয়াল রাখতে হবে - বিমান মন্ত্রী
আগামী প্রজন্মের জন্য একটি সুন্দর বাংলাদেশ রেখে যেতে চাই - খাদ্য মন্ত্রী
মুক্তিযুদ্ধই বাংলাদেশের স্বাধীনতার মূল ভিত্তি - মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী
জাপানে কর্মী পাঠাতে বিশেষ আগ্রহ প্রধানমন্ত্রীর
‘ভালো সেন্ট্রাল’ পরিদর্শনে সাংবাদিক খালেদ মহিউদ্দিন ও এমপি আল আমিন
যেখানে অনিয়ম সেখানেই কঠোর ব্যবস্থা : প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
শিক্ষা মন্ত্রণালয়ে কাউকে দুর্নীতি করতে দেওয়া হবে না : শিক্ষামন্ত্রী
সারা দেশে ২০ হাজার কিলোমিটার খাল খননের পরিকল্পনা রয়েছে : তথ্যমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ