নববর্ষকে দলীয় হাতিয়ারে পরিণত করেছিল ফ্যাসিস্টরা : নাহিদ ইসলাম

প্রথম পাতা » ছবি গ্যালারী » নববর্ষকে দলীয় হাতিয়ারে পরিণত করেছিল ফ্যাসিস্টরা : নাহিদ ইসলাম
সোমবার, ১৪ এপ্রিল ২০২৫



নববর্ষকে দলীয় হাতিয়ারে পরিণত করেছিল ফ্যাসিস্টরা : নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বিগত ফ্যাসিস্ট সরকার পহেলা বৈশাখের সংস্কৃতিকে দলীয় হাতিয়ারে পরিণত করেছিল। এর ফলে নববর্ষের যে অন্তর্ভুক্তিমূলক বৈশিষ্ট্য, সেটি ছিল না।

সোমবার (১৪ এপ্রিল) রাজধানীর ইস্কাটন রোডে এনসিপির পহেলা বৈশাখ আয়োজন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, এবার প্রথম হাসিনামুক্ত ও ফ্যাসিস্টমুক্ত বৈশাখ পালন করতে পারছি। আশা করবো, সামনের দিনে নববর্ষ জাতীয় উৎসব হিসেবে পালন করতে পারব।

তিনি আরও বলেন, রাষ্ট্রের নবায়ন হোক চাই। জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে রাষ্ট্রের নবায়ন শুরু হয়েছে। তবে রাষ্ট্র কাঠামো যদি একই থাকে তাহলে জুলাই বিপ্লব ব্যাহত হবে।

জুলাই আন্দোলন ব্যক্তির নয়, রাষ্ট্রের পরিবর্তনের জন্য জানিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এই আহ্বায়ক বলেন, যে সংস্কার চলছে তা দ্রুত বাস্তবায়ন করতে হবে। দ্রুত সময়ের মধ্যে বিচার ও সংস্কার দেখতে চাই।

তিনি বলেন, এনসিপি গণপরিষদ নির্বাচনের এজেন্ডা নিয়ে সামনে এগোচ্ছে।

ফ্যাসিবাদের বিলোপে রাষ্ট্র সংস্কার চলমান থাকবে বলেও এ সময় জানান নাহিদ ইসলাম।

বাংলাদেশ সময়: ১৭:৫৪:১১   ১৯৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
সৌদি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে হুমায়ুন কবিরের সাক্ষাৎ, পৌঁছে দিলেন প্রধানমন্ত্রীর চিঠি
সরিষাবাড়ীতে আওয়ামী লীগ-বিএনপি ধাওয়া-পাল্টা ধাওয়া, আহত ১
স্পীকারের সভাপতিত্বে ত্রয়োদশ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির ৪র্থ বৈঠক অনুষ্ঠিত
জমির উদ্দিন সরকারসহ সাবেক ১৫ এমপির মৃত্যুতে সংসদে শোক প্রস্তাব
৪ হাজার এসআই ৪০০ সার্জেন্ট ও ১০ হাজার কনস্টেবল নিয়োগ দেওয়া হবে
নির্বাচন কমিশনের ভাবমূর্তি ও জনআস্থা সমুন্নত রাখার আহ্বান রাষ্ট্রপতির
সংসদে বিরোধী দল ‘ভাইব’ তৈরির চেষ্টা করছে : চিফ হুইপ
১৮ বছর পর চ্যাম্পিয়ন্স লিগের মূলপর্বে তুর্কির ক্লাব
ঢাকায় তিন বস্তি এলাকার পুনর্বাসনে সহায়তা করবে চীন : মীর শাহে আলম

News 2 Narayanganj News Archive

আর্কাইভ