বাংলা নববর্ষে শুভেচ্ছা জানিয়ে যা বললেন জামায়াত আমির

প্রথম পাতা » ছবি গ্যালারী » বাংলা নববর্ষে শুভেচ্ছা জানিয়ে যা বললেন জামায়াত আমির
সোমবার, ১৪ এপ্রিল ২০২৫



বাংলা নববর্ষে শুভেচ্ছা জানিয়ে যা বললেন জামায়াত আমির

বাংলা নতুন বছর ১৪৩২ উপলক্ষে সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

সোমবার (১৪ এপ্রিল) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ শুভেচ্ছা জানান।

শফিকুর রহমান লিখেছেন, শুভ নববর্ষ ১৪৩২! দেশ-বিদেশে অবস্থানরত সকলের প্রতি নববর্ষের প্রাণঢালা শুভেচ্ছা। এই নতুন বছরে মহান রবের কাছে আমি সকলের সুখ, শান্তি, সমৃদ্ধি ও সুস্বাস্থ্য কামনা করছি।

তিনি আরও লিখেছেন, দল, মত, ধর্ম ও বর্ণ নির্বিশেষে সবাই এখন স্বাধীনভাবে নতুন বছরকে স্বাগত জানাতে পারছে—এটি নিঃসন্দেহে মহান আল্লাহর একটি বিশেষ অনুগ্রহ। এ জন্য আমরা মহান আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করছি।

জামায়াত আমির লিখেছেন, নতুন বছরে একটি নতুন বাংলাদেশ গড়তে—আমাদের তরুণ প্রজন্ম তাদের দায়িত্ববোধ নিয়ে এই দেশকে নতুন উচ্চতায় নিয়ে যাবে এবং মানুষের আশা-আকাঙ্ক্ষা পূরণে অগ্রণী ভূমিকা রাখবে—এটাই আমার দৃঢ় বিশ্বাস।

বাংলাদেশ সময়: ১৭:৫৮:৩১   ১৯৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
সৌদি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে হুমায়ুন কবিরের সাক্ষাৎ, পৌঁছে দিলেন প্রধানমন্ত্রীর চিঠি
সরিষাবাড়ীতে আওয়ামী লীগ-বিএনপি ধাওয়া-পাল্টা ধাওয়া, আহত ১
স্পীকারের সভাপতিত্বে ত্রয়োদশ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির ৪র্থ বৈঠক অনুষ্ঠিত
জমির উদ্দিন সরকারসহ সাবেক ১৫ এমপির মৃত্যুতে সংসদে শোক প্রস্তাব
৪ হাজার এসআই ৪০০ সার্জেন্ট ও ১০ হাজার কনস্টেবল নিয়োগ দেওয়া হবে
নির্বাচন কমিশনের ভাবমূর্তি ও জনআস্থা সমুন্নত রাখার আহ্বান রাষ্ট্রপতির
সংসদে বিরোধী দল ‘ভাইব’ তৈরির চেষ্টা করছে : চিফ হুইপ
১৮ বছর পর চ্যাম্পিয়ন্স লিগের মূলপর্বে তুর্কির ক্লাব
ঢাকায় তিন বস্তি এলাকার পুনর্বাসনে সহায়তা করবে চীন : মীর শাহে আলম

News 2 Narayanganj News Archive

আর্কাইভ