ঐক্যবদ্ধভাবে দেশ-জাতিকে এগিয়ে নিতে হবে: মঞ্জু

প্রথম পাতা » ছবি গ্যালারী » ঐক্যবদ্ধভাবে দেশ-জাতিকে এগিয়ে নিতে হবে: মঞ্জু
সোমবার, ১৪ এপ্রিল ২০২৫



ঐক্যবদ্ধভাবে দেশ-জাতিকে এগিয়ে নিতে হবে: মঞ্জু

আমার বাংলাদেশ (এবি) পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেছেন, গণঅভ্যুত্থানের মাধ্যমে আমরা নতুন করে ঐক্যবদ্ধ হয়েছি। কাজেই সব সংস্কৃতি ধারণ করে ঐক্যবদ্ধভাবে আমাদের দেশ-জাতিকে এগিয়ে নিতে হবে।

সোমবার (১৪ এপ্রিল) এবি পার্টি আয়োজিত বর্ষবরণ শোভাযাত্রার আগে আলোচনা সভায় তিনি এ আহ্বান জানান।

মজিবুর রহমান মঞ্জু বলেন, বাংলা নববর্ষ বাঙালির প্রাণের উৎসব। ফ্যাসিবাদি অপশক্তি বাঙালি জাতিসত্তা বিরোধী নানা অনুষঙ্গ যুক্ত করে যা এতদিন গণমানুষের ঐক্য বিনষ্ট করে নানা বিভক্তি তৈরি করে রেখেছিল। দীর্ঘসময় বাংলা নববর্ষ আটকে ছিল ধর্মীয়, বাঙালি বাংলাদেশি ও ধর্মনিরপেক্ষতার বিভক্তি নিয়ে।

তিনি বলেন, জাতি, ধর্ম, বর্ণ নির্বেশেষে আমরা এ মাটির সন্তান। এ মাটির সব সংস্কৃতিই আমাদের ধারণ করে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে হবে।

এবি পার্টির চেয়ারম্যান বলেন, কোনো কোনো রাজনৈতিক দলের মধ্যে নির্বাচন নিয়ে সংশয় কাজ করছে। নির্বাচন নিয়ে বিভ্রান্তির কোনো সুযোগ নেই। সংস্কার ও নির্বাচন নিয়ে অনিশ্চয়তা দূর হোক নতুন বছরে।

এবি যুবপার্টির সদস্য সচিব হাদিউজ্জামান খোকনের সঞ্চালনায় বর্ষবরণ শোভাযাত্রাটি উদ্বোধন করেন একুশে পদকপ্রাপ্ত শিক্ষাবিদ ড. সুকোমল বড়ুয়া। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট অভিনেত্রী ও শিল্পী আরজুমান্দ আরা বকুল।

এছাড়া এবি পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান প্রফেসর ডা. মেজর (অব.) আব্দুল ওহাব মিনার, ভাইস চেয়ারম্যান লেফটেন্যান্ট কর্নেল (অব.) দিদারুল আলম, ভাইস চেয়ারম্যান বিএম নাজমুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন রানাসহ অনেকেই উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮:০৫:৪১   ২৩২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
সৌদি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে হুমায়ুন কবিরের সাক্ষাৎ, পৌঁছে দিলেন প্রধানমন্ত্রীর চিঠি
সরিষাবাড়ীতে আওয়ামী লীগ-বিএনপি ধাওয়া-পাল্টা ধাওয়া, আহত ১
স্পীকারের সভাপতিত্বে ত্রয়োদশ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির ৪র্থ বৈঠক অনুষ্ঠিত
জমির উদ্দিন সরকারসহ সাবেক ১৫ এমপির মৃত্যুতে সংসদে শোক প্রস্তাব
৪ হাজার এসআই ৪০০ সার্জেন্ট ও ১০ হাজার কনস্টেবল নিয়োগ দেওয়া হবে
নির্বাচন কমিশনের ভাবমূর্তি ও জনআস্থা সমুন্নত রাখার আহ্বান রাষ্ট্রপতির
সংসদে বিরোধী দল ‘ভাইব’ তৈরির চেষ্টা করছে : চিফ হুইপ
১৮ বছর পর চ্যাম্পিয়ন্স লিগের মূলপর্বে তুর্কির ক্লাব
ঢাকায় তিন বস্তি এলাকার পুনর্বাসনে সহায়তা করবে চীন : মীর শাহে আলম

News 2 Narayanganj News Archive

আর্কাইভ