বৈশাখের নতুন গান ‘ঢাক ঢোল বাজে’

প্রথম পাতা » ছবি গ্যালারী » বৈশাখের নতুন গান ‘ঢাক ঢোল বাজে’
সোমবার, ১৪ এপ্রিল ২০২৫



বৈশাখের নতুন গান ‘ঢাক ঢোল বাজে’

বাংলা নববর্ষে দর্শক মাতাতে অন্তর্জালে প্রকাশ পেয়েছে পহেলা বৈশাখের নতুন গান ‘ঢাক ঢোল বাজে’। আশা করা হচ্ছে, বাঙালির প্রাণের উৎসবকে আরও প্রাণবন্ত আর সংগীতপ্রেমীদের মনে সুরের ঝংকার তুলবে গানটি।

নতুন গানটিতে কণ্ঠ দিয়েছেন একাধিক সংগীতশিল্পী। এরা হলেন শান সায়েক, সাব্বির জামান, তামান্না প্রমি, শীলা দেবি, বনি, নির্ঝর চৌধুরী, স্নিগ্ধা জামান, জুয়েল রানা, শুভ দাস, জোবায়ের শাওন, অন্তর রহমান, কানিজ খন্দকার মিতু, শামামা তাহমিদ, শিমুল কুমার ও বাসুদেব চক্রবর্তী।

ওয়ালিদ হাসানের কথায় গানটি সুর, সংগীত ও ভিডিও নির্দেশনায় ছিলেন শান শায়েক।

সোনারগাঁও জাদুঘরে গানটির মিউজিক ভিডিওর শুটিং হয়েছে। ড্যান্স কোরিওগ্রাফারের দায়িত্বে ছিলেন ওলি। বৈশাখের দিন মিউজিক আলফা ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে গানটি।

বাংলাদেশ সময়: ১৮:১২:৫৩   ২৪৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
সৌদি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে হুমায়ুন কবিরের সাক্ষাৎ, পৌঁছে দিলেন প্রধানমন্ত্রীর চিঠি
সরিষাবাড়ীতে আওয়ামী লীগ-বিএনপি ধাওয়া-পাল্টা ধাওয়া, আহত ১
স্পীকারের সভাপতিত্বে ত্রয়োদশ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির ৪র্থ বৈঠক অনুষ্ঠিত
জমির উদ্দিন সরকারসহ সাবেক ১৫ এমপির মৃত্যুতে সংসদে শোক প্রস্তাব
৪ হাজার এসআই ৪০০ সার্জেন্ট ও ১০ হাজার কনস্টেবল নিয়োগ দেওয়া হবে
নির্বাচন কমিশনের ভাবমূর্তি ও জনআস্থা সমুন্নত রাখার আহ্বান রাষ্ট্রপতির
সংসদে বিরোধী দল ‘ভাইব’ তৈরির চেষ্টা করছে : চিফ হুইপ
১৮ বছর পর চ্যাম্পিয়ন্স লিগের মূলপর্বে তুর্কির ক্লাব
ঢাকায় তিন বস্তি এলাকার পুনর্বাসনে সহায়তা করবে চীন : মীর শাহে আলম

News 2 Narayanganj News Archive

আর্কাইভ