রূপগঞ্জে শিশু ধর্ষণের চেষ্টার অভিযোগে রাখাল গ্রেফতার

প্রথম পাতা » ছবি গ্যালারী » রূপগঞ্জে শিশু ধর্ষণের চেষ্টার অভিযোগে রাখাল গ্রেফতার
সোমবার, ১৪ এপ্রিল ২০২৫



রূপগঞ্জে শিশু ধর্ষণের চেষ্টার অভিযোগে রাখাল গ্রেফতার

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পাঁচ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে জয়নাল আবেদীন (৫৫) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র‌্যাব-১১। সোমবার (১৪ এপ্রিল) কিশোরগঞ্জ জেলার সদর থানার চরশোলাকিয়া এলাকায় অভিযান চালিয়ে জয়নাল আবেদীনকে গ্রেফতার করে র‌্যাব।

গ্রেফতার জয়নাল আবেদীন জামালপুর জেলার সদর থানার হবদেশ গ্রামের গোলাপ খলিফার ছেলে। তিনি রূপগঞ্জের ঠাকুরবাড়িরটেক এলাকার রহিমা মোজাফফর ক্যাটেল ফার্মে রাখাল হিসেবে কর্মরত ছিলেন।

র‌্যাব জানায়, ভুক্তভোগী শিশুর মা নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি গার্মেন্টসে চাকরি করেন। গত ১ এপ্রিল বিকাল ৩টার দিকে তার শিশু কন্যা ক্যাটেল ফার্মে ছাগল দেখতে গেলে অভিযুক্ত জয়নাল আবেদীন তাকে ধানক্ষেতের পাশে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন।

শিশুটির চিৎকারে স্থানীয় লোকজন ছুটে এলে অভিযুক্ত পালিয়ে যান। পরদিন শিশুটির মা বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।

তাকে রূপগঞ্জ থানায় হস্তান্তর করা হয় বলে জানিয়েছে র‍্যাব।

বাংলাদেশ সময়: ১৮:৪৩:৫২   ৩৯৩ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
আপনারাই নারায়ণগঞ্জ টিকিয়ে রেখেছেন: শ্রমিকদের উদ্দেশে ডিসি
সদরে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের দ্বিতীয় ও তৃতীয় ব্যাচের উদ্বোধন
আগারগাঁও মেট্রো স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণ
রূপগঞ্জে পোশাক কারখানায় ডায়ার কম্প্রেসার বিস্ফোরণ, দগ্ধ ৪
অগ্নিসন্ত্রাসে দায়ী হিসেবে জামায়াতের আমিরকে আইনের আওতায় আনতে হবে
২২৩ টাকা বাড়ল ১২ কেজি এলপিজির দাম
নিরীক্ষা আপত্তির অর্থ আদায় ও দায়ীদের শাস্তির তথ্য চায় সংসদীয় কমিটি
চাঁদাবাজি-মাস্তানির বিরুদ্ধে বিএনপির জিরো টলারেন্স : রুহুল কবির রিজভী
ডা. হাদী ছিলেন দেশের চিকিৎসা ক্ষেত্রের এক অনন্য দূরদর্শী ব্যক্তি : ডা. জাহিদ হোসেন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ