‘পাঁচ বছর ক্ষমতায় থাকা’ প্রসঙ্গের ব্যাখ্যা দিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রথম পাতা » ছবি গ্যালারী » ‘পাঁচ বছর ক্ষমতায় থাকা’ প্রসঙ্গের ব্যাখ্যা দিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা
মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫



‘পাঁচ বছর ক্ষমতায় থাকা’ প্রসঙ্গের ব্যাখ্যা দিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের পাঁচ বছর ক্ষমতায় থাকার কথা জনগণ বলেছে, এটি সরকারের কথা নয় বলে স্পষ্ট করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেছেন, নির্বাচনের সম্ভাব্য সময় প্রধান উপদেষ্টাই ঘোষণা করেছেন। এরপর এ বিষয়ে কিছু বলার থাকে না।

মঙ্গলবার (১৫ এপ্রিল) সকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

এক সাংবাদিক তাকে প্রশ্ন করেন, ‌‌‘আপনি পাঁচ বছর নিয়ে একটা কথা বলেছিলেন। এটা নিয়ে রাজনৈতিক অঙ্গনে বিভিন্ন আলোচনা চলছে। আপনি কি একটু ব্যাখ্যা করে বলবেন, কী বুঝাতে চেয়েছিলেন?’

জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আমি তো বলিনি। এটা জনগণ বলেছে, আমি তো কিছুই বলিনি। ওখানে সাংবাদিকরা ছিলো, তারা শুনেছে, তারা বলেছে। আমি তো কিছুই বলিনি। আপনারা (সাংবাদিকরা) ওটাকে বলেছেন যে, আমি বলেছি। আমি কিন্তু ভাই কিছুই বলিনি।’

‘আমাদের সরকারের পক্ষ থেকে প্রধান উপদেষ্টা তো বলেই দিয়েছে যে, ডিসেম্বর থেকে জুনের মধ্যে। এরপর আমার ওটা (৫ বছরের কথা) বলার তো কোনো প্রশ্নই ওঠে না।’ বলেন তিনি।

এ সময় চৈত্র সংক্রান্তি এবং বাংলা নববর্ষ শান্তিপূর্ণভাবে উদযাপিত হয়েছে দাবি করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতিও উন্নতির দিকে যাচ্ছে।

তবে চট্টগ্রামে নববর্ষ উদযাপন মঞ্চ ভেঙে ফেলা প্রসঙ্গেতিনি আরও বলেন, ভবিষ্যতে যেন আর এমন কোনো অঘটন না ঘটে তার ব্যবস্থা নেয়া হচ্ছে।

এদিকে, বিশেষ ক্ষমতা আইনে আটক মডেল মেঘনা আলমের প্রতি বেআইনি কিছু করা হয়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বকস চৌধুরী। আইন আছে বলেই বিশেষ আইন ব্যবহার হচ্ছে বলেও তিনি এ প্রসঙ্গে মন্তব্য করেন।

বৈঠকে সংশ্লিষ্ট অন্য উপদেষ্টারা উপস্থিত ছিলেন।

এর আগে গত ১০ এপ্রিল দুপুরে সুনামগঞ্জের শান্তিগঞ্জ থানা পরিদর্শনকালে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, সাধারণ মানুষ তাকে বলেছে, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে উন্নত হয়েছে। এই সরকার আরও পাঁচ বছর দায়িত্বে থাকুক।

বাংলাদেশ সময়: ১৫:৩৩:৫১   ২৬১ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
পাঁচ বছরে যোগাযোগ খাতে আমূল পরিবর্তন সম্ভব : শেখ রবিউল
দেশি-বিদেশি ষড়যন্ত্র মোকাবিলায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান মহানগর বিএনপির
গোপালগঞ্জে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে জনগণের সহযোগিতা চাইলেন আইজিপি
নাশকতাকারীদের পুলিশের হাতে তুলে দেওয়ার আহ্বান পরিবেশমন্ত্রীর
শেখ হাসিনার মতো গুম-খুনের রাজনীতি করতে চাই না : রিজভী
জন্মদিনে প্রধানমন্ত্রীকে শিশু-কিশোরদের শুভেচ্ছা
চট্টগ্রামকে আঞ্চলিক অর্থনৈতিক কেন্দ্র করতে চায় সরকার : অর্থমন্ত্রী
দিনাজপুরে কৃষকদের মধ্যে সরিষা বীজ ও সার বিতরণ সমাজকল্যাণমন্ত্রীর
অপশক্তির অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা কখনও সফল হবে না : জনপ্রশাসন প্রতিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ