ছয় দাবিতে ঠাকুরগাঁও পলিটেকনিক শিক্ষার্থীদের সড়ক অবরোধ

প্রথম পাতা » ছবি গ্যালারী » ছয় দাবিতে ঠাকুরগাঁও পলিটেকনিক শিক্ষার্থীদের সড়ক অবরোধ
মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫



ছয় দাবিতে ঠাকুরগাঁও পলিটেকনিক শিক্ষার্থীদের সড়ক অবরোধ

ছয় দফা দাবিতে বিক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে ঠাকুরগাঁও পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।

মঙ্গলবার (১৫ এপ্রিল) সকালে প্রতিষ্ঠানটির সামনে এই কর্মসূচি পালিত হয়।

শিক্ষার্থীরা বলেন, তাদের যৌক্তিক দাবিগুলো অবিলম্বে বাস্তবায়ন করতে হবে, না হলে আরও কঠোর আন্দোলনের হুমকি দেন তারা। ঘণ্টাব্যাপী চলা কর্মসূচিতে শিক্ষার্থীরা প্ল্যাকার্ড হাতে স্লোগান দিতে থাকেন এবং যান চলাচল বন্ধ করে দেন।

তাদের ছয় দফা দাবিগুলো হলো:

হাইকোর্টের রায়ে অবৈধভাবে জুনিয়র ইন্সট্রাক্টর পদে পদোন্নতি পাওয়া ক্রাফট ইন্সট্রাক্টরদের রায় বাতিল করতে হবে। সেইসঙ্গে পদবি পরিবর্তন ও মামলার সংশ্লিষ্টদের স্থায়ীভাবে চাকরিচ্যুত করতে হবে।
ডিপ্লোমা ইন-ইঞ্জিনিয়ারিং কোর্সে যেকোনো বয়সে ভর্তির সুযোগ বাতিল করে উন্নতমানের চার বছর মেয়াদি কারিকুলাম চালু করতে হবে এবং পর্যায়ক্রমে তা সম্পূর্ণ ইংরেজি মাধ্যমে করতে হবে।
সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে ডিপ্লোমা প্রকৌশলীদের নিচু পদে নিয়োগ বন্ধ করে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে।
কারিগরি শিক্ষা বহির্ভূত জনবলকে নিষিদ্ধ করে পরিচালক, উপপরীক্ষা নিয়ন্ত্রকসহ বিভিন্ন পদে কারিগরি শিক্ষিত জনবল নিয়োগ নিশ্চিত করতে হবে।
পৃথক “কারিগরি ও উচ্চশিক্ষা মন্ত্রণালয়” প্রতিষ্ঠা ও কারিগরি শিক্ষা সংস্কার কমিশন গঠন করতে হবে।
টেকনিক্যাল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পাশাপাশি নির্মাণাধীন চারটি ইঞ্জিনিয়ারিং কলেজে পলিটেকনিক শিক্ষার্থীদের ভর্তি নিশ্চিত করতে হবে।

শিক্ষার্থীদের এ দাবির প্রতি সাধারণ শিক্ষার্থীদেরও সমর্থন দেখা গেছে। আন্দোলন শান্তিপূর্ণভাবে শেষ হলেও দাবিগুলো বাস্তবায়ন না হলে আগামীতে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন তারা।

বাংলাদেশ সময়: ১৫:৩৭:০৬   ২৪৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
মাশরুম চাষ: সদরে দুই ব্যাচে ৯০ প্রশিক্ষণার্থী, ১০ জন পেলেন চাষের উপকরণ
ইন্দোনেশিয়ার কাছে ৯-২ গোলে হেরেছে বাংলাদেশ
বৈঠার ছন্দে মাতল ব্রহ্মপুত্রের পাড়, নৌকাবাইচ দেখতে হাজারও মানুষ
রেলওয়ে স্টেশন ভাঙচুরকারীদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে: ভূমিমন্ত্রী
দক্ষিণ কোরিয়ার সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের আহ্বান বাংলাদেশের
মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড
প্রধানমন্ত্রীর উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে
ফেনীর ৩ উপজেলার ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ