নতুন করে সবাইকে নিয়ে চলার সময় এসেছে: উপদেষ্টা শারমীন এস মুরশিদ

প্রথম পাতা » ছবি গ্যালারী » নতুন করে সবাইকে নিয়ে চলার সময় এসেছে: উপদেষ্টা শারমীন এস মুরশিদ
বুধবার, ১৬ এপ্রিল ২০২৫



নতুন করে সবাইকে নিয়ে চলার সময় এসেছে: উপদেষ্টা শারমীন এস মুরশিদ

মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, নতুন করে ভালবাসা, নতুন করে সবাইকে নিয়ে চলা, নতুন করে প্রতিজ্ঞা করা এবং নতুন করে ভাবার সময় এসেছে আমাদের।

তিনি আজ বুধবার ঢাকার ইস্কাটনে মহিলা বিষয়ক অধিদপ্তরে বাংলা নববর্ষ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মমতাজ আহমেদ এনডিসি, মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক কেয়া খান এবং মন্ত্রণালয় ও অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

উপদেষ্টা বলেন, আনন্দ শোভাযাত্রায় আমরা গত বছরের তুলনায় এবার অনেক বড় আকারে ২৭টি জাতিগোষ্ঠীর অংশগ্রহণ দেখেছি। আনন্দ শোভাযাত্রায় ফকির বাউলরা ছিল। তাদের মনে যে রঙিন আনন্দ ছিল, তা দেখে মনে হল এটাইতো আমার বাংলাদেশ।

তিনি বলেন, বাংলাদেশকে প্রাণ দিয়ে রক্ষা করতে আমার আমিটা আরেকটু বড়, আরেকটু উদার করে, আমার আমিটা দেয়ার মধ্যে দিয়ে পাওয়ার আনন্দ শিখবো।

তিনি বলেন, ছোট ছোট আনন্দ বিশাল বোধ তৈরি করে। বিশাল বিশাল পাওয়া বিষাদ তৈরি করে, যা কাম্য নয়। সবাইকে নিয়ে গড়ে ওঠা বাংলাদেশকে আমরা মনেপ্রাণে আঁকড়ে ধরে রাখবো- এই নতুন বছরে এটাই আমাদের প্রতিজ্ঞা।

উপদেষ্টা বলেন, দেশের ৭৫ ভাগ জনগোষ্ঠীর দায়িত্বে আছে তরুণ প্রজন্ম। তাদের হাতে গুরুত্বপূর্ণ এ মন্ত্রণালয়ের প্রান্তিক পর্যায়ের নারী ও শিশুদের উন্নয়নমূলক কাজ। এ মন্ত্রণালয়কে উন্নয়নের মূলধারায় এগিয়ে নিতে নতুন বাংলাদেশে নতুন বছরে আমরা সম্মিলিতভাবে প্রয়াস চালাবো।

বাংলাদেশ সময়: ২২:২৯:২৩   ২৮০ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
শ্রমিকদের নিয়ে ‘অপপ্রচার’ হচ্ছে: মাসুদুজ্জামান
সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম বাবুর এপিএস ওয়ালিউল্লাহ গ্রেপ্তার
আন্দোলনে ফ্যাসিস্টরা অনুপ্রবেশ করলে দায় সরকারের: নাহিদ ইসলাম
সরকারের প্ল্যান শুধু দফায় দফায় সবকিছুর দাম বাড়ানো: মঞ্জু
জুলাই সনদের পূর্ণ বাস্তবায়নে সরকার আন্তরিক: সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটি
দ্বিতীয় পদ্মা ও যমুনা সেতু এবং পদ্মা ব্যারেজ নির্মাণের পরিকল্পনা এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর
সংবিধান সংশোধন কার্যক্রমে তরুণ প্রজন্মের মতামত ও সহযোগিতা গুরুত্বপূর্ণ: চিফ হুইপ
সময়ের চাহিদার সাথে সংগতি রেখে জাতীয় পরিকল্পনাকে আরো সমৃদ্ধ ও কার্যকর করা হচ্ছে - সমাজকল্যাণ মন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ