সিরাজগঞ্জে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে ২ জন নিহত

প্রথম পাতা » ছবি গ্যালারী » সিরাজগঞ্জে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে ২ জন নিহত
শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫



সিরাজগঞ্জে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে ২ জন নিহত

ঢাকা-নগরবাড়ী মহাসড়কে ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত এবং একজন আহত হয়েছে।

শুক্রবার সকালে সিরাজগঞ্জের উল্লাপাড়ার রেলওয়ে স্টেশনের পাশে ব্রহ্মকপালিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- পাবনার হরিনাথপুর গ্রামের মতিউর রহমানের ছেলে মাইক্রোবাসের চালক মনছুরুল আলম (৪৩) ও একই গ্রামের জীবন চন্দ্র শীলের ছেলে মানিক চন্দ্র শীল (৪২)। এ সময় মাইক্রোবাসের যাত্রী সৌম্য দাসের ছেলে সুমন কুমার দাস (৪২) আহত হয়েছেন। তাকে সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাটিকুমরুল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ আব্দুর রউফ জানান, বাঘাবাড়ী থেকে একটি সিমেন্ট বোঝাই ট্রাক বগুড়া যাচ্ছিল। এ সময় উল্লাপাড়া রেলওয়ে স্টেশনের পাশে ঢাকা থেকে পাবনাগামী একটি মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে দুইজন মারা যান ও একজন আহত হন।

তিনি আরও জানান, ঘটনার সময় ট্রাকের চালক ও হেলপার পালিয়ে যান। পুলিশ ট্রাকটি আটক করে থানায় নিয়ে এসেছে। নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ১৬:২৪:৪৯   ২৩৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সিদ্ধিরগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনে মামলায় আওয়ামী লীগের ১৯২ আসামি
রাষ্ট্রপতির সঙ্গে আন্তর্জাতিক নারী সংগঠন প্রধানের সৌজন্য সাক্ষাৎ
বৈদ্যুতিক শক কেমন লাগে শেখ হাসিনার তা অনুভব করা দরকার : এমপি রেহানা
ডেঙ্গু প্রতিরোধে উচ্চ পর্যায়ের টাস্কফোর্স গঠন
বিশ্বনেতাদের জলবায়ু সংক্রান্ত প্রতিশ্রুতি বাস্তবায়নের আহ্বান প্রধানমন্ত্রীর
স্ট্রোকে প্যারালাইজডে রোগীদের দীর্ঘমেয়াদি সহায়তার প্রয়োজন - সমাজকল্যাণ মন্ত্রী
সালথায় ছাত্রদলের কমিটিতে পদ না পেয়ে কর্মীর সংবাদ সম্মেলন
প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্ট ও সিইও’র সাক্ষাৎ
নগরকান্দায় নবাগত ইউএনও রেজওয়ানা আফরিনের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা
হরমুজে নিয়ন্ত্রণ বজায় রাখার ঘোষণা ইরানের

News 2 Narayanganj News Archive

আর্কাইভ