সার বিতরণে অনিয়ম করলে কোনো ছাড় নেই: প্রতিমন্ত্রী অমিত

প্রথম পাতা » খুলনা » সার বিতরণে অনিয়ম করলে কোনো ছাড় নেই: প্রতিমন্ত্রী অমিত
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬



সার বিতরণে অনিয়ম করলে কোনো ছাড় নেই: প্রতিমন্ত্রী অমিত

সার বিতরণে অনিয়ম করলে কোনো ছাড় নেই বলে জানিয়েছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

তিনি বলেন, সুষ্ঠুভাবে সার বিতরণের লক্ষে সার বীজ মনিটরিং কমিটি ঢেলে সাজানোর নির্দেশ দিয়েছি। এ ক্ষেত্রে সার ডিলারের রাজনৈতিক কিংবা ধর্মীয় পরিচয় বিবেচনা করা হবে না। অনিয়মের অভিযোগ উঠলেই ডিলারশিপ বাতিল করাসহ আইনের আওতায় আনা হবে।

শুক্রবার (১৩ নভেম্বর) বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদ থেকে প্রাপ্ত যশোর সদর উপজেলার দুঃস্থ অসহায় পরিবার এবং গরীব মেধাবী শিক্ষার্থীদের মাঝে এককালীন অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

যশোর জেনারেল হাসপাতালে খুব শিগগিরই কিডনি ডায়ালাইসিস ইউনিট চালু করা হবে বলে জানিয়ে তিনি বলেন, করোনারি কেয়ার ইউনিটের পূর্ণাঙ্গ রূপদানের কার্যক্রম চলমান রয়েছে, আগামী বছরের জুন মাস নাগাদ চালু করা হবে। এটি পূর্ণাঙ্গরূপে চালুর পর কিডনি ডায়ালাইসিস ইউনিট চালু করা হবে। যাতে সাধারণ মানুষ সরকারিভাবে এই সুবিধা পেতে পারে। এ জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়েছে।

সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রতিমন্ত্রী ২০০ দুঃস্থ অসহায় পরিবার এবং গরীব মেধাবী শিক্ষার্থীর মাঝে ১০ হাজার টাকা করে সর্বমোট ২০ লাখ টাকার অনুদানের চেক বিতরণ করেন।

প্রতিমন্ত্রী বলেন, অর্থের অভাবে কোনো মানুষ চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হবে না। ঠিক তেমনই অর্থের অভাবে কোনো মেধাবীর পড়ালেখা বন্ধ হবে না। বর্তমান সরকার সেটি নিশ্চিত করতে চায়। বিগত দিনে সরকারি ভাতার জন্য অর্থ লেনদেন এবং জনপ্রতিনিধিদের কাছে ধর্না দিতে হয়েছে। এখন থেকে ভাতার জন্য কোনো অর্থ লেনদেন হবে না কিংবা কারও কাছে ধর্না দিতে হবে না। ভাতার জন্য যদি কেউ অর্থ লেনদেন করে তিনি যেমন কার্ড পাবেন না, ঠিক তেমনই যিনি অর্থ নেবেন তাকেও আইনের আওতায় আনা হবে। আমরা প্রতিটি ক্ষেত্রে জনগণের কাছে জবাবদিহিতা নিশ্চিত করতে চাই। আমি যেমন আপনাদের (জনগণ) কাছে জবাবদিহি করবো, সরকারি কর্মকর্তারাও আপনাদের কাছে জবাবদিহি করবেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন যশোর জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক অনিরুদ্ধ রায়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহরিয়ার হক।

উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, সাবেক সহসভাপতি গোলাম রেজা দুলু, সাবেক যুগ্ম সম্পাদক মিজানুর রহমান খান,

সদর উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি অধ্যাপক আব্দার হোসেন খান, সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকন, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, আশরাফুজ্জামান মিঠু প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬:২৬:২০   ৩ বার পঠিত  







খুলনা’র আরও খবর


সার বিতরণে অনিয়ম করলে কোনো ছাড় নেই: প্রতিমন্ত্রী অমিত
বাড়িতে হামলা করে আমাকে দমিয়ে রাখা যাবে না: নুসরাত তাবাসসুম
মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা, আটক ৬ বাংলাদেশি
খুলনায় বিভাগীয় বইমেলা শুরু হচ্ছে মঙ্গলবার
আমির হামজার নারীঘটিত ব্যাপার জামায়াত আমিরও জানেন: রাশেদ খান
খেলাধুলার মাধ্যমে যুবসমাজকে অপরাধ থেকে দূরে রাখা সম্ভব : জেলা প্রশাসক
ভূমি অফিসে অতিরিক্ত অর্থ আদায় বন্ধের নির্দেশ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের
মোংলা বন্দর ঘিরে দক্ষিণাঞ্চলে গড়ে উঠবে নতুন অর্থনৈতিক হাব
নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধনে চীনা শিক্ষার্থীদের ড্রাগন ও লায়ন ডান্স পরিবেশন
শিল্পকারখানায় নাশকতার চেষ্টা হলে ২০২৪ সালের মতো জবাব দেবে জনগণ: প্রধানমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ