ঝামেলামুক্ত ঈদ উপহার দেওয়ায় কর্মকর্তাদের ধন্যবাদ প্রধান উপদেষ্টার

প্রথম পাতা » ছবি গ্যালারী » ঝামেলামুক্ত ঈদ উপহার দেওয়ায় কর্মকর্তাদের ধন্যবাদ প্রধান উপদেষ্টার
রবিবার, ২০ এপ্রিল ২০২৫



ঝামেলামুক্ত ঈদ উপহার দেওয়ায় কর্মকর্তাদের ধন্যবাদ প্রধান উপদেষ্টার

সড়ক-মহাসড়ক যানজটমুক্ত রেখে এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করে দেশের জনগণকে ঝামেলামুক্ত ঈদ উপহার দেওয়ায় সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাদের অভিনন্দন ও ধন্যবাদ জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

রোববার (২০ এপ্রিল) ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিদ্যুৎ ও জ্বালানি, সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে প্রধান উপদেষ্টা এক বৈঠকে অংশ নেন। এসময় তিনি তাদের ধন্যবাদ জানান।

প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় বিষয়টি জানানো হয়।

বৈঠকে প্রধান উপদেষ্টা বলেন, এখন পর্যন্ত আমি এই ঈদুল ফিতর সম্পর্কে ভালো কিছু ছাড়া আর কিছুই শুনতে পাচ্ছি না। সবাই সবকিছু কীভাবে সুসংগঠিতভাবে হয়েছে তার প্রশংসা করছে।

অধ্যাপক ইউনূস বলেন, এখন একটি নিয়ম নির্ধারণ করা হয়েছে এবং এটি সারা বছর ধরে এগিয়ে নিয়ে যাওয়ার সময় এসেছে।

সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের নেতৃত্বে সংশ্লিষ্ট কর্মকর্তারা বৈঠকে অংশ নেন।

মুহাম্মদ ফাওজুল কবির খান প্রধান উপদেষ্টাকে ঈদের জন্য তাদের বিশেষ প্রস্তুতি সম্পর্কে অবহিত করেন। তিনি বলেন, একক মন্ত্রণালয় হিসেবে কাজ করার পরিবর্তে আমরা একটি সম্পূর্ণ ইউনিট হিসেবে কাজ করেছি।

সায়েদাবাদ বাস টার্মিনাল কীভাবে পরিষ্কার করা হয়েছিল এবং গ্রামাঞ্চলের জন্য বার্ষিক বৃহত্তম যাত্রার জন্য প্রস্তুত করা হয়েছিল তার উদাহরণ তুলে ধরে তিনি বলেন, অন্যান্য মন্ত্রণালয় এমনকি বেসরকারি খাতও পরিকল্পনা ও বাস্তবায়ন প্রক্রিয়ায় জড়িত ছিল।

আমরা যখন সায়েদাবাদ বাস টার্মিনালে গিয়েছিলাম, তখন এটি নোংরা এবং অগোছালো ছিল। এটি দেখতে একটি বিশাল প্রস্রাবখানার মতো ছিল। তাই আমরা পরিবেশ মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করে বিষয়টি সমাধান করেছি, বলেন তিনি।

উপদেষ্টা বলেন, ঈদের ছুটিতে কোনো কর্মকর্তা তাদের নিজ শহরে যাননি এবং সবকিছু ঠিকঠাক আছে কি না তা নিশ্চিত করার জন্য মাঠে ছিলেন।

তিনি আরও বলেন, সবকিছু ঠিক থাকলে আসন্ন ঈদুল আজহা উৎসবেও লোডশেডিং সর্বনিম্ন হবে। পরিবহন যানজট থাকবে না। ইনশাআল্লাহ, ঈদুল আজহাও লজিস্টিকভাবে একটি মসৃণ যাত্রা হবে।

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের বিশেষ সহকারী শেখ মহিনউদ্দিন, বিদ্যুৎ বিভাগের সচিব ফারজানা মমতাজ, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সচিব মুহাম্মদ সাইফুল ইসলাম, প্রধান উপদেষ্টার মুখ্য সচিব সিরাজ উদ্দিন মিয়াসহ অন্যান্য কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫:৫৫:১২   ২৫৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
রূপগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১১ জনের কারাদণ্ড
দুর্গাপূজা ঘিরে এখন পর্যন্ত কোনো শঙ্কা নেই, থাকবে ৭৫০ পুলিশ: এসপি
মাদক প্রতিরোধে বাস্তব পদক্ষেপ নিতে হবে : হুইপ আশরাফ উদ্দিন
সকল গণতান্ত্রিক আন্দোলনের শহিদ পরিবারের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব: সমাজকল্যাণ মন্ত্রী
ঢাকা মহানগরীর যানজট নিরসনে ১৫ দিন পরপর অনুষ্ঠিত হবে সমন্বয় সভা - স্বরাষ্ট্রমন্ত্রী
লাইসেন্সবিহীন সার বিক্রি করায় জামালপুরে অসাধু ব্যবসায়ীকে জরিমানা
উৎসবমুখর আয়োজনে আলফাডাঙ্গায় বেস্ট ইসলামী লাইফের ১৪ বছর পূর্তি
সিলেটের পর্যটন ও চা শিল্পে অধিকতর বিনিয়োগের আহবান রাষ্ট্রপতির

News 2 Narayanganj News Archive

আর্কাইভ