ভিক্টোরিয়া হাসপাতাল পরিদর্শনে ডিসি

প্রথম পাতা » ছবি গ্যালারী » ভিক্টোরিয়া হাসপাতাল পরিদর্শনে ডিসি
রবিবার, ২০ এপ্রিল ২০২৫



ভিক্টোরিয়া হাসপাতাল পরিদর্শনে ডিসি

নারায়ণগঞ্জের জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

রোববার (২০ এপ্রিল) ‘গ্রিন অ্যান্ড ক্লিন নারায়ণগঞ্জ’ কর্মসূচির আওতায় হাসপাতালটি ঘুরে দেখেন তিনি।

পরিদর্শনকালে জেলা প্রশাসকের সঙ্গে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. এ এফ এম মুশিউর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আলমগীর হুসাইন, নির্বাহী প্রকৌশলী (গণপূর্ত) মো. হারুন অর রশিদ, আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. জহিরুল ইসলামসহ হাসপাতালের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা।

হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড, সেবা কক্ষ ও চত্বর ঘুরে দেখেন জেলা প্রশাসক। এ সময় তিনি সার্বিক পরিষ্কার-পরিচ্ছন্নতা পর্যবেক্ষণ করেন এবং একটি পরিত্যক্ত ভবন দ্রুত অপসারণের নির্দেশ দেন। পাশাপাশি, নিয়মিত পরিচ্ছন্নতা নিশ্চিত করতে ওয়ার্ডসমূহে তদারকি বাড়ানোর নির্দেশনাও প্রদান করেন।

সেবার মান উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের তাগিদ দিয়ে জেলা প্রশাসক বলেন, “ভিক্টোরিয়া হাসপাতালকে নতুন রূপে গড়ে তোলা হবে। এর জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা অব্যাহত থাকবে।”

জেলার অন্যতম প্রধান এই চিকিৎসা প্রতিষ্ঠানকে আধুনিক, পরিচ্ছন্ন ও মডেল হাসপাতালে রূপান্তরের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন হচ্ছে বলে জানা গেছে।

বাংলাদেশ সময়: ২৩:৩২:১৬   ২৯১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আজ পবিত্র আশুরা
আল কোরআন ও আল হাদিস
বন্দরে সাজাপ্রাপ্ত আসামি ইউসুফ গ্রেপ্তার
জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন চীনের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত
আইজিপির সঙ্গে জাতিসংঘ বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টার সাক্ষাৎ
প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীদের স্বপ্নপূরণ : সংসদ পরিদর্শনে গোবিন্দপুর উচ্চ বিদ্যালয়
সরিষাবাড়ীতে ধুতুরা পাতা খেয়ে এনডিপির ৬ কর্মী অসুস্থ
মেহেরপুরে সীমান্তে ৭ জনকে পুশইন ঠেকাল স্থানীয়রা
সোনারগাঁয়ে কৃষকরা পেলেন বিনামূল্যের বীজ-চারা-সার
নাগরিকবান্ধব ডিজিটাল সরকার গঠনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : তথ্যপ্রযুক্তি মন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ