নকশাবহির্ভূত ভবনে রাজউকের অভিযান, জরিমানা

প্রথম পাতা » ছবি গ্যালারী » নকশাবহির্ভূত ভবনে রাজউকের অভিযান, জরিমানা
রবিবার, ২০ এপ্রিল ২০২৫



নকশাবহির্ভূত ভবনে রাজউকের অভিযান, জরিমানা

নারায়ণগঞ্জ শহরের আলম খান লেন, দেওভোগ ও বেপারীপাড়াসহ বিভিন্ন এলাকায় নকশাবহির্ভূত নির্মাণকাজের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) নারায়ণগঞ্জ জোন।

রোববার (২০ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিনা পারভীনের নেতৃত্বে এই অভিযান চালানো হয়।

এ সময় উপস্থিত ছিলেন রাজউকের ৮ নম্বর জোনের সহকারী অথরাইজড অফিসার এফ. আর. আশিক আহমেদ, সহকারী অথরাইজড অফিসার মো. নেয়ামুল জহির, ইমারত পরিদর্শক মো. রাজিকুল ইসলাম এবং জেলা পুলিশের একটি প্রতিনিধিদল।

রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিনা পারভীন জানান, ভবনের সামনে নিয়মিত সাইনবোর্ড না থাকা, অনুমোদিত নকশার সঙ্গে নির্মাণ কাজের অসামঞ্জস্য এবং অনুমতি ছাড়া অতিরিক্ত কাঠামো নির্মাণের অভিযোগে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে নকশাবহির্ভূত অংশ অপসারণ, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নকরণ, কাজ স্থগিত এবং দুইটি প্রকল্পকে এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আরও বলেন, “রাজউকের নিয়ম অনুযায়ী ভবন নির্মাণে সাইনবোর্ড থাকা বাধ্যতামূলক। ঠিকাদারি প্রতিষ্ঠান কর্তৃক প্রদর্শিত নকশা যাচাই করে দেখা গেছে নির্মাণকাজে গুরুতর অসামঞ্জস্যতা রয়েছে।”

এ অভিযানে ষ্টার ভিউ হাউজিং লিমিটেডের থান কমপ্লেক্স এবং খন্দকার হাউজিং লিমিটেডের ‘খন্দকার সফুরা ভিলা’ প্রকল্পে এক লাখ টাকা করে জরিমানা, বিদ্যুৎ বিচ্ছিন্ন ও নির্মাণকাজ স্থগিত করা হয়।

এছাড়া, দেওভোগ বেপারী পাড়ায় আব্দুল মতিন বেপারীর বাড়ি নির্মাণ ও কারখানা কার্যক্রম স্থগিত করা হয়েছে।

রাজউক জানায়, নিয়ম বহির্ভূত যেকোনো নির্মাণকাজের বিরুদ্ধেই অভিযান অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ২৩:৫২:১০   ৪৭৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ডেঙ্গু আক্রান্ত হয়েছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
তুরস্ককে হারিয়ে প্রথম জয় ইতালির
ফ্যাসিস্ট হাসিনাকে ফেরাতে গুপ্ত-নিষিদ্ধদের ষড়যন্ত্র চলছে : মীর শাহে আলম
৬ গোলের রোমাঞ্চকর ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে জিতল ব্রাজিল
অনিয়মের জন্য ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল
অফশোর জ্বালানি সম্ভাবনা তুলে ধরল বাংলাদেশ
সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে আইনি সহায়তা জোরদারে আইনমন্ত্রীর গুরুত্বারোপ
পাহাড়ে কফি-কাজুবাদাম চাষ সম্প্রসারণ ও আধুনিক শিক্ষার সুযোগ নিশ্চিতকরণে সরকার বদ্ধপরিকর - পার্বত্য মন্ত্রী ও প্রতিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ