পলাতক সব এমপি মন্ত্রীদের আইনের আওতায় আনা হবে: শফিকুল আলম

প্রথম পাতা » ছবি গ্যালারী » পলাতক সব এমপি মন্ত্রীদের আইনের আওতায় আনা হবে: শফিকুল আলম
সোমবার, ২১ এপ্রিল ২০২৫



পলাতক সব এমপি মন্ত্রীদের আইনের আওতায় আনা হবে: শফিকুল আলম

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, ‘যারা হত্যা ও দুর্নীতি করে বিদেশে পালিয়ে গেছেন, তাদের সবাইকে ফেরত চাইবে সরকার। পলাতক সব এমপি মন্ত্রীদের আইনের আওতায় আনা হবে।’

সোমবার (২১ এপ্রিল) ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

এ সময় শফিকুল আলম জানান, কাতারের সঙ্গে পারস্পারিক সম্পর্ক আরও উচ্চতায় নিতে, কাতারে শ্রম বাজার আরও সম্প্রসারণ ও জ্বালানি বিষয়ে সহযোগিতামূলক অনেকগুলো মিটিং হবে।

কাতারের ডেপুটি প্রাইম মিনিস্টার ও কাতারের আমীর শেখ তামীমের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক হওয়ার সম্ভাবনার কথা জানিয়ে তিনি বলেন, বৈঠকে ভিসা সহজীকরণ ও জ্বলানি নিয়ে আলোচনা হবে।

শফিকুল আলম আরও জানান, কাতারে আল-জাজিরার হেড অফিসে সাক্ষাৎকার দেবেন ড: ইউনূস। কাতারে রোহিঙ্গা নিয়ে একটা আড়াই ঘণ্টার সেশন হবে, সেখানে অংশ নেবেন ড: ইউনূস। সেখান থেকে আরও কিছুটা অগ্রগতির হবে রোহিঙ্গা সংকট সমাধানে।

বাংলাদেশ সময়: ১৫:৪৩:৩২   ২৮২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
মাশরুম চাষ: সদরে দুই ব্যাচে ৯০ প্রশিক্ষণার্থী, ১০ জন পেলেন চাষের উপকরণ
ইন্দোনেশিয়ার কাছে ৯-২ গোলে হেরেছে বাংলাদেশ
বৈঠার ছন্দে মাতল ব্রহ্মপুত্রের পাড়, নৌকাবাইচ দেখতে হাজারও মানুষ
রেলওয়ে স্টেশন ভাঙচুরকারীদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে: ভূমিমন্ত্রী
দক্ষিণ কোরিয়ার সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের আহ্বান বাংলাদেশের
মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড
প্রধানমন্ত্রীর উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে
ফেনীর ৩ উপজেলার ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ