রিমান্ড শেষে আবারও কারাগারে আরসা প্রধান আতাউল্লাহসহ ৬ জন

প্রথম পাতা » ছবি গ্যালারী » রিমান্ড শেষে আবারও কারাগারে আরসা প্রধান আতাউল্লাহসহ ৬ জন
মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫



রিমান্ড শেষে আবারও কারাগারে আরসা প্রধান আতাউল্লাহসহ ৬ জন

মিয়ানমারের রোহিঙ্গাদের সশস্ত্র গোষ্ঠী আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) প্রধান আতাউল্লাহ ওরফে আবু আম্মার জুনুনী ও তার পাঁচ সহযোগীকে রিমান্ড শেষে আবারও কারাগারে পাঠিয়েছেন আদালত।

দ্বিতীয় দফায় আট দিনের রিমান্ড শেষে মঙ্গলবার (২২ এপ্রিল) বিকেলে আসামিদের নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বেলায়েত হোসেনের আদালতে হাজির করা হয়। পরে আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক মোহাম্মদ কাইউম বলেন, ‘আদালতের নির্দেশে আসামিদের কারাগারে পাঠানো হয়েছে।’

এর আগে গত ১৭ মার্চ রাতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের ভূমি পল্লী আবাসিক এলাকার একটি বহুতল ভবনের ফ্ল্যাটে র‍্যাবের অভিযানে গ্রেফতার হন আরসা প্রধান আতাউল্লাহ ওরফে আবু আম্মার জুনুনী এবং তার পাঁচ সহযোগী মোস্তাক আহমেদ, সলিমুল্লাহ, আসমতউল্লাহ, হাসান ও মনিরুজ্জামান।

একই দিন ময়মনসিংহ জেলার নতুন বাজার এলাকায় অভিযান চালিয়ে দুই নারীসহ চারজনকে গ্রেফতার করে র‍্যাব।

পরে সিদ্ধিরগঞ্জ থানায় র‍্যাবের দায়ের করা দুটি মামলায় আসামিদের দুই দফায় আট দিন করে ১৬ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

বাংলাদেশ সময়: ১৭:৩৪:০৩   ২৬২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
সরকারকে সংখ্যাগরিষ্ঠতার ভূতে ধরেছে: গোলাম পরওয়ার
পরিবেশ ও জনস্বাস্থ্যকে পৃথকভাবে দেখার সুযোগ নেই FAO সম্মেলনে পরিবেশমন্ত্রী
ইতালির সাথে মৎস্য ও প্রাণিসম্পদ খাতে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ
ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী
পর্যটন বিকাশে সরকারি-বেসরকারি সমন্বয় জরুরি : প্রতিমন্ত্রী
বছরজুড়ে নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে নজরদারি জোরদার হবে - বাণিজ্যমন্ত্রী
সরিষাবাড়ীতে কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির সভাপতি উজ্জ্বল, সম্পাদক জাকির
বিতর্কের মাধ্যমে যুক্তিবোধ ও নেতৃত্বের বিকাশ ঘটে: ডেপুটি স্পীকার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ