নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের উপস্থিতিতে পালিত হলো বিশ্ব “অটিজম দিবস-২০২৫”

প্রথম পাতা » ছবি গ্যালারী » নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের উপস্থিতিতে পালিত হলো বিশ্ব “অটিজম দিবস-২০২৫”
মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫



নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের উপস্থিতিতে পালিত হলো বিশ্ব “অটিজম দিবস-২০২৫”

আজ ২২ এপ্রিল, মঙ্গলবার, সকাল ১০ টায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে বিশ্ব অটিজম দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে প্রতিবন্ধীদের জন্য ট্রাই সাইকেল বিতরণ করা হয়। এই অনুষ্ঠানের পর জেলা প্রশাসকের সভাকক্ষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোঃ জাহিদুল ইসলাম মিঞা । এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (এ ডি সি), সমাজসেবা অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ আসাদুজ্জামান সরকার, এবং অন্যান্য সমাজসেবা কর্মকর্তাগণ। এছাড়াও, বিভিন্ন স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের নেতৃবৃন্দও অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

আলোচনা সভায় বধির কল্যাণ সংস্থার সভাপতি অ্যাডভোকেট আবুল কালাম আজাদ বক্তব্য রাখেন। তিনি জেলা প্রশাসককে ধন্যবাদ জানিয়ে বলেন, “এতো সুন্দর পরিবেশে এই অনুষ্ঠান করার জন্য আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ।” তিনি আরও সুপারিশ করেন যে, আগামীতে সরকারি সহযোগিতা যেন সকল অটিজম আক্রান্তদের মধ্যে বিতরণ করা হয়।

---

অনুষ্ঠানে অনির্বাণ সংগঠনের প্রতিনিধি সোহেল জেলা প্রশাসকের কাছে অনুরোধ জানান যে, প্রতিবন্ধীদের জন্য অটিজম প্রশিক্ষণের ব্যবস্থা করা হোক। জেলা প্রশাসক মোঃ জাহিদুল ইসলাম মিঞা তার বক্তব্যে সকল অটিজম আক্রান্তদের প্রতি অভিনন্দন জানান এবং বলেন, “যারা কষ্ট করে এই আলোচনা সভায় অংশগ্রহণ করেছেন, তাদের সকলের সুপরামর্শ চাই।” তিনি নারায়ণগঞ্জে অটিজম আক্রান্তদের জন্য সরকারের সকল সুযোগ-সুবিধা নিশ্চিত করার আশ্বাস দেন।

জেলা প্রশাসক আরও জানান, যেসব অটিজম আক্রান্ত ব্যক্তি ট্রাই সাইকেল বিতরণের আওতায় আসেননি, তাদেরকে খুঁজে বের করে প্রাপ্য সুবিধা প্রদান করা হবে। তিনি আগামী ২৬ এপ্রিল নারায়ণগঞ্জের ২০০ সজ্জা বিশিষ্ট হাসপাতালের সামনে ট্রাই সাইকেল বিতরণের জন্য সকলকে আমন্ত্রণ জানান।

বাংলাদেশ সময়: ১৭:৪৪:০৬   ৩১৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
মহাষষ্ঠীতে শুরু দুর্গোৎসব, উৎসবমুখর নারায়ণগঞ্জ
ফতুল্লায় ২০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১
আগামীকাল নারায়ণগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শনে আসছেন স্থানীয় সরকার মন্ত্রী ড. মঈন খান
দুর্গাপূজায় শান্তি ও সম্প্রীতি রক্ষায় সরকার অঙ্গীকারবদ্ধ : গয়েশ্বর চন্দ্র রায়
দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানালেন আইনমন্ত্রী
সব ধর্মের বিশ্বাস ও আচার-অনুষ্ঠানের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর
বন্দরে মাকসুদা হত্যা: আদালতে প্রধান আসামি সাদ্দামের স্বীকারোক্তী
শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

News 2 Narayanganj News Archive

আর্কাইভ