বন্দরে সিমেন্টের ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, আহত ১

প্রথম পাতা » ছবি গ্যালারী » বন্দরে সিমেন্টের ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, আহত ১
শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫



বন্দরে সিমেন্টের ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, আহত ১

বন্দরে ক্রাউন সিমেন্ট কোম্পানির একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেছে । শুক্রবার (২৫ এপ্রিল) ভোর ৫টায় উপজেলার ধামগড় ইউনিয়নের ইস্পাহানি বাজার এলাকায় মদনগঞ্জ-মদনপুর সড়কের এই দুর্ঘটনা ঘটে।

জানা যায়, দুর্ঘটনার সময় গাড়িটি সড়কের পাশে থাকা একটি বিদ্যুৎ খুঁটিতে ধাক্কা দেয়। এতে খুঁটির উপর থাকা তিনটি ট্রান্সফরমার নিচে পড়ে যায়। এতে হেলপার গুরুত্বর আহত হন। তাকে স্থানীয়রা উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন।

আহত হলেন একই ট্রাকের হেলপার সুজন (২৪), সে রাজশাহীর উল্লাপাড়া সরাতৈল গ্রামের আব্দুর রাজ্জাক মিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শীরা গণমাধ্যমে জানায়, শুক্রবার ভোরে ট্রাকটি মুন্সিগঞ্জের দিকে বেপরোয়া গতিতে চলছিল। ইস্পাহানি বাজার এলাকায় এসে চালক নিয়ন্ত্রণ হারিয়ে একটি বিদ্যুৎ খুঁটিতে ধাক্কা দিলে খুঁটির উপর থাকা ৩টি ট্রান্সফরমার নিচে পড়ে যায়। এতে গাড়িটি খাদে পড়ে যায় এবং হেলপার সুজন গুরুতর আহত হন। দুর্ঘটনার পর বিদ্যুৎ সংযোগ সাময়িকভাবে বিচ্ছিন্ন হয়ে পড়ে। তবে দ্রুত বিদ্যুৎ বিভাগের পক্ষ থেকে কাজ শুরু হয়।

বাংলাদেশ সময়: ২৩:৩৬:০৯   ৪৪৪ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আগামীতে যেকোনো সংকটে জাতিকে পথ দেখাবে গণঅধিকার পরিষদ: নুরুল হক নুর
জাপানের সাবেক প্রধানমন্ত্রী ইয়াসুও ফুকুদা মারা গেছেন
খাদ্যশস্য সংরক্ষণ ব্যবস্থার উন্নয়নে পাকিস্তানের অভিজ্ঞতা বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ : খাদ্যমন্ত্রী
আনসার একাডেমী পরিদর্শন করলেন মরক্কো-সিঙ্গাপুরসহ ৪ দেশের রাষ্ট্রদূত
বরিশাল মেট্রোপলিটন পুলিশের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
পুলিশের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন আইজিপির
ঢাকায় নাগরিক সেবা নিশ্চিত করা দুই সিটি করপোরেশনের একার পক্ষে বড় চ্যালেঞ্জ: সড়ক মন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে উইনরক ইন্টারন্যাশনালের প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ
উচ্চশিক্ষার মান নিশ্চিতকরণে অ্যাক্রেডিটেশন কাউন্সিলের ভূমিকা বাড়ানো তাগিদ রাষ্ট্রপতির
“অগণতান্ত্রিক ও চক্রান্তকারী শক্তির বিরুদ্ধে ৭ নভেম্বরই অনুপ্রেরণা: রিজভী”

News 2 Narayanganj News Archive

আর্কাইভ